পিংলা, পশ্চিম মেদিনীপুর, ২০ এপ্রিল : তার রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের সাফল্যের প্রসঙ্গ টেনে এবার বাংলার তৃণমূল সরকারকে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দাবি করলেন, এবার আর বাংলায় খেলা হবে না, উন্নয়ন হবে।
আজ পিংলার সভা থেকে তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে। কিন্তু আমি বলছি, আর বাংলায় খেলা হবে না, উন্নয়ন হবে। এরপরেই উত্তরপ্রদেশের কথা টেনে তিনি বলেন, ‘২০১৭ সালের পর থেকে উত্তরপ্রদেশে কীরকম উন্নয়ন হয়েছে দেখে আসুন। সেখানে মাফিয়ারাজ শেষ করে দেওয়া হয়েছে। এটা সম্ভব হয়েছে ডবল ই়ঞ্জিন সরকারের জন্য। এবার বাংলাতেও সেই মাফিয়ারাজ শেষ করতে বুলডোজার চলবে।’
পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘এই ধরনের বুলডোজার রাজনীতি করার জন্য আজ বিজেপিশাসিত রাজ্যগুলোর এমন করুণ দশা। বাংলায় এসব হবে না।’