নন্দীগ্রামের পদ্মপ্রার্থী হাসিরানির হলফনামা নিয়ে কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ করল আদালত

কলকাতা, ২৯ সেপ্টেম্বর- স্বস্তি বিজেপি শিবিরেও। নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপির প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার সেই মামলা খারিজ করে দিল বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ। শুক্রবার এই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছিল আদালত।

            কংগ্রেসের অভিযোগ ছিল যে, নির্বাচন কমিশনের কাছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে হাসিরানি যে মাধ্যমিকের শংসাপত্র জমা দিয়েছেন, তাতে ১৯৬৫ সালে মাধ্যমিক পাশের কথা বলা আছে। অথচ, প্রার্থী জানিয়েছেন, তাঁর বয়স ৬০ বছরের বেশি। সেই হিসেবে ১৯৬৬ সাল নাগাদ তার জন্ম। কী ভাবে জন্মের আগেই মাধ্যমিক পাশ করে ফেললেন তিনি, তা নিয়ে কটাক্ষ করে কংগ্রেস। তা নিয়েই হাই কোর্টে মামলা করেছিল তারা। সাধারণত কোনও প্রার্থী হলফনামা জমা দিলে তার তথ্য স্ক্রুটিনিতে দেখেন রিটার্নিং অফিসার। এ ক্ষেত্রে কমিশনের বক্তব্য হল, ওই স্ক্রুটিনির সময় কেউ আপত্তি তুললে তা বৈধ। কিন্তু সেই প্রক্রিয়ার পর মামলাকারীর এ বিষয়ে প্রশ্ন তোলার আর এক্তিয়ার নেই। জনস্বার্থ মামলা হলে এই প্রশ্ন তোলা যেত। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার সময় যেহেতু কোনও আপত্তি আসেনি, তাই পরে আর কোনও পদক্ষেপ করা যায় না। শেষপর্যন্ত আজ এই মামলা খারিজ করল আদালত।

Sumit Chakraborty: