বৃহস্পতিবার | ০৫ ফেব্রুয়ারি ২০২৬

Tags : news

গুরুত্ব পূর্ন সংবাদ ত্রিপুরা খবর

রামকৃষ্ণ মিশনকে দান ১.২৫ লক্ষ টাকা,বন্যাপীড়িতদের পাশে দৈনিক সংবাদ!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহবন্যায় বেহাল গোটা ত্রিপুরা। চতুর্দিকেই বিদ্যমান শুধু ধ্বংসের ছবি।সর্বত্রই অসহায়,দুর্গত ও আর্ত মানুষের হাহাকার।লাখো পরিবার আজ কার্যত বাস্তুহারা। কারো বাড়ি বন্যায় সম্পূর্ণভাবে ভূপাতিত।কারো বা বাড়ির অস্তিত্ব ভাগ্যক্রমে দাঁড়িয়ে থাকলেও সম্পূর্ণ বসবাসের অনুপযোগী হয়ে রয়েছে।কাদা-বালি পলিতে একাকার।মাঠের সোনালী চাষের জমিও কার্যত বন্যার তোড়ে অস্তিত্বহীন।মাঠের পর মাঠ ধান- সবজির সবুজের সমারোহ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।মাঠের […]readmore

ত্রিপুরা খবর দেশ

রাজ্যসভা আসনে ভোটগ্রহণ মঙ্গলবার!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যসভার রাজ্যের একটিমাত্র আসনে মঙ্গলবার ভোটগ্রহণ হতে চলেছে। রাজ্য বিধানসভার লবিতে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলবে। নির্বাচনকে কেন্দ্র করে সোমবার মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার পৌরোহিত্যে বিজেপি, তিপ্রা মথা এবং আইপিএফটি দলীয় নেতৃত্বের বৈঠক হয়। বৈঠকে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যকে সমর্থনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। […]readmore

বিদেশ

ভয়ঙ্কর! গত ৬ মাসে নিঃসঙ্গতায় ৪০ হাজার প্রবীণের মৃত্যু জাপানে!!

অনলাইন প্রতিনিধি :-নিঃসঙ্গ একাকী জীবন।তার উপর বার্ধক্যের বোঝা।গুরুতর অসুস্থ হলে কাউকে ডাকার মতো লোকও নেই, শুশ্রূষা দূর-অস্ত। অতএব, বার্ধক্য-জ্বরা এবং তার সঙ্গে বিনা চিকিৎসা।আর ঠিক এই কারণেই গত ছয় মাসে জাপানে অন্তত ৪০ হাজার বৃদ্ধ-বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিঃসঙ্গতায়,বিনা চিকিৎসায়! খোদ জাপানের ন্যাশনাল পুলিশ ব্যুরো তাদের সাম্প্রতিক রিপোর্টে এমন ‘ভয়ঙ্কর’ তথ্য সামনে এনেছে। এই নিয়ে একটি […]readmore

খেলা গুরুত্ব পূর্ন সংবাদ

বড় সাফল্য ত্রিপুরার নয়নের!!

অনলাইন প্রতিনিধি :-গঙ্গাবক্ষেরসাঁতার প্রতিযোগিতায় বড় সাফল্য পেলো রাজ্য।বিশ্বের অন্যতম এই দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় এবার রাজ্যের মুখ উজ্জ্বল করলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের সাঁতারু নয়ন দে।ঊনিশ কিমি দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ পদক জিতেছে সাঁতারু নয়ন।এই দূরত্ব অতিক্রম করতে সে সময় নেয় দুই ঘন্টা আঠারো মিনিট ছেচল্লিশ সেকেন্ড। তৃতীয় স্থান দখল করে পদক জেতার […]readmore

গুরুত্ব পূর্ন সংবাদ ত্রিপুরা খবর

কো-অপারেটিভ ব্যাঙ্কের নিয়োগ স্বচ্ছতা প্রশ্নের মুখে, ক্ষুব্ধ বেকাররা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে সরকারী চাকরির নিয়োগের নামে বেকারের সাথে ছেলেখেলা চলছে।ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ্যে আসার পরই এ বিষয়টি আবার ও প্রমাণিত হলো।যদিও ঘটা করে প্রায় তিন মাস আগে কো-অপারেটিভ ব্যাঙ্কে ১৫৬ টি পদে নিয়োগের নামে রাজ্যব্যাপী প্রচারও চলে। এরপর লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণার পরই রাজ্যব্যাপী বেকার বিক্ষোভও হয়।কারণ এই প্রথম রাজ্য […]readmore

ত্রিপুরা খবর

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান চালু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান পরিষেবা চালু হলো আগরতলা সেক্টরে। বিমানবন্দরের টার্মিনাল ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান পরিষেবার সূচনা করেন বিমানবন্দর অধিকর্তা কেসি মিনা।এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান প্রতিদিন আগরতলা-কলকাতা রুটের উভয়দিকে সকালে একটি করে যাতায়াত করবে। এছাড়া আগরতলা- দিল্লী ভায়া গুয়াহাটি রুটেও একটি করে বিমান প্রতিদিন যাতায়াত করবে।১৮২ আসনের বোয়িং […]readmore

ত্রিপুরা খবর

প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ!!

অনলাইন প্রতিনিধি :-প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে আটক দালাল সহ পাঁচ বাংলাদেশি নাগরিক ।ঘটনা কমলপুর মহকুমার রাঙ্গিছড়া বি ও পি এর আওতাধীন সীমান্ত এলাকায় । রবিবার সকালে সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১০৫ ব্যাটেলিয়ন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ান রা আটক করে পাঁচ বাংলাদেশি সহ টাউট কে । এর মধ্যে নয় বছরের এক শিশুও […]readmore

ত্রিপুরা খবর

ভারতরত্ন সংঘের পূজাকে কেন্দ্র করে প্রশাসনিক বাধা!!

অনলাইন প্রতিনিধি :-উষা বাজারে সি পি ডব্লিউ ডি অফিসকে ঘিরে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে নিগো বাণিজ্য। এবং এই বাণিজ্যের মূল কান্ডারী হচ্ছে উষা বাজারের ভারতরত্ন সংঘ। এই ক্লাবে বসেই নিগো বাণিজ্যের যাবতীয় পরিকল্পনা রচিত হয়। কিছুদিন পূর্বে এই বাণিজ্যকে কেন্দ্র করেই খুন হতে হয় উষা বাজার ক্লাবের সেক্রেটারি। পরবর্তীতে ওই এলাকার পরিবেশ স্বাভাবিক করতে পুলিশকে […]readmore

দেশ

চালকের তৎপরতায় এড়ানো গেল সাঁতরাগাছি-শালিমার লোকাল!!

অনলাইন প্রতিনিধি :-বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সাঁতরাগাছি-শালিমার লোকালের যাত্রীরা। চালকের তৎপরতায় এড়ানো গেল বড় ক্ষতি। সূত্রের খবর, বেতর লেভেল ক্রসিংয়ের কাছে চালক দেখতে পান সিগন্যাল পোস্ট থেকে একটি লোহার অ্যাঙ্গেল বিপজ্জনকভাবে বাইরে বেরিয়ে ছিল। ট্রেন চলার সময় কামরার গায়ে ঘষা খেতে থাকে। এদিকে চালকের পাশাপাশি ততক্ষণে এ দৃশ্য চোখে পড়েছে ট্রেনে থাকা যাত্রীদেরও। […]readmore

ত্রিপুরা খবর

মূর্তি ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত বিশালগড়, পুলিশের জালে ১!!

অনলাইন প্রতিনিধি :-বিশালগড়ে একের পর এক মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার ভোরে পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় কালীমন্দিরে কালীমায়ের মূর্তি ভাঙচুরের ঘটনায় ছুটে আসেন এডিজি অনুরাগ ধ্যানকর, ডিআইজি মনচাক ইপ্পা, জেলার এসপি, বিধায়ক সহ আরও অনেকে।পরে এলাকায় উভয় পক্ষের সাথে কথা বলে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলেই ঐকমত্য প্রকাশ করেন এবং আগামীদিনে […]readmore