রবিবার | ০৫ এপ্রিল ২০২৬

Tags : dainiksambadonline

ত্রিপুরা খবর

রাজ্যে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

দৈনিক সংবাদ অনলাইনঃ ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলই ঝাপিয়ে পড়েছে ময়দানে। শাসক দল থেকে শুরু করে বিরোধী দলগুলোও ব্যস্ত নির্বাচনী প্রচার-প্রসারে। একইভাবে তৃণমুলের হয়ে নির্বাচনী প্রচারে আগামী ৬ ফেব্রুয়ারী দু’দিনের ত্রিপুরা সফরে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ত্রিপুরায় এসে যাবেন মাতাবাড়িতে। এবং এর পরের দিন অর্থাৎ ৭ ফেব্রুয়ারী হাঁটবেন সুবিশাল […]readmore

ত্রিপুরা খবর

জোট নয়, একাই লড়বে মথা, সাংবাদিক সম্মেলনে ঘোষণা

দলের অন্দরে বাইরে প্রবল চাপের মুখে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর। পরিস্থিতি যে খুব একটা সহায়ক নয়, সেটা প্রদ্যোত কিশোরের সামাজিক মাধ্যমে দেওয়া বার্তাতেই স্পষ্ট হয়েছে। গ্রেটার তিপ্রাল্যান্ড না হলেও অন্য কিছু পাওয়ার আশায় তার দলই এমন দ্বিধাবিভক্ত। দলের টিকিট প্রত্যাশী থেকে শুরু করে অনেকেই চাইছেন গ্রেটার তিপ্রাল্যান্ডের বদলে অন্য ভালো কিছু নিয়ে সমঝোতা করে […]readmore

ত্রিপুরা খবর

পাহাড়ে ভাঙছে থানসা!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। থানসার নামে পাহাড় দখলের ছক ভেঙ্গে বিধানসভা ভোটের মুখে পাহাড়ের জনজাতিরা বেড়িয়ে এসে বিজেপি দলে সামিল হতে শুরু করেছে। মঙ্গলবার বিজেপি দলের অমরপুর মন্ডলের জনজাতি মোর্চার নেতৃত্বে এমনই এক শক্তির মহড়া দেখাল অমরপুর শহরে। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুরে জনজাতি মোর্চার মন্ডল সন্মেলনকে কেন্দ্র করে সহস্রাধিক জনজাতি অংশের কর্মী সমর্থকদের […]readmore

দেশ

নেতাজি থেকে গান্ধীজি, দেওয়াল জুড়ে তুলির টানে ফুটিয়ে তুলছেন বিশ্বনাথ

নেতাজির পোশাক-টুপি আর চশমার পেটেন্ট ছবি যেন সবার চোখের সামনে ভেসে ওঠে। সেই চেনা ছবিটি তুলির টানে মুহূর্তের মধ্যে দেওয়াল থেকে দেওয়ালে ফুটিয়ে তুলতেপারেন বিশ্বনাথ। শুধু শখে নয়, ফরমায়েশি আঁকাও আঁকেন তিনি। নেতাজি আঁকার আবদার রাখতে মাঝেমধ্যে পাড়ি দেন ভিনরাজ্যেও। শুধু সুভাষচন্দ্র বসুর ছবি আঁকতে আঁকতে নেতাজির অনুগামী হয়েউঠেছেন অখ্যাত এই শিল্পী। বিশ্বনাথ শুধু নেতাজির […]readmore

ত্রিপুরা খবর

কমিশনের ভূমিকায় অসন্তোষ বিজেপির!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ এখন উর্ধ্বে। শাসক – বিরোধী চাপানওতোরে চাপ বাড়ছে নির্বাচন কমিশনের উপর। এরই মধ্যে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল বিজেপি। গত ১৮ জানুয়ারি মজলিশপুরে রাজনৈতিক অশান্তির ঘটনায় কমিশন একতরফা সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে কালি লেপন করে দিচ্ছে কমিশনের কিছু লোক। […]readmore

ত্রিপুরা খবর

২৩শে জানুয়ারি শোভাযাত্রা, বিস্তারিত জানালেন বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক!

দৈনিক সংবাদ অনলাইনঃ মহামারি করোনার দাপটে গত দু’বছর বন্ধ থাকার পর প্রতিবছরের ন্যায় এবছর আবারও নেতাজীর ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ২৩ শে জানুয়ারি এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যালয় নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের পক্ষ থেকে। শনিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিব্যেন্দু বিকাশ সেন।তিনি জানান, ২৩ শে জানুয়ারি সকাল ৮ঃ৩০ […]readmore

ত্রিপুরা খবর

রাজধানীতে বাম-গ্রেসের সাড়া জাগানো মিছিল,সিইওর কাছে ডেপুটেশন!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। রাজ্যের রাজনৈতিক ইতিহাসের দুই মেরুর দুই দল আজ বিজেপি সরকারকে উৎখাত করতে একজোট হয়ে হাঁটছে একইপথে, কথা বলছে একই সুরে। বামপন্থী বিভিন্ন দল এবং কংগ্রেসের জোটের নামকরণ হলো ‘সেকুলার ডেমোক্রেটিক ফোর্স।’ এই নামেই শনিবার, ২১ জানুয়ারি ‘আমার ভোট, আমার অধিকার’-এই স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের তরফে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে […]readmore

ত্রিপুরা খবর

নিজের কথাতেই ফেসেছে প্রদ্যোত, দিল্লীতে প্রথম বৈঠক নিষ্ফলা!

ত্রিপুরাকে বিভাজন করে পৃথক রাজ্যের দাবিতে অনঢ় মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর। বৃহস্পতিবার দিল্লীতে বিজেপির সাথে আলোচনায় বসলেও, গ্রেটার তিপ্রাল্যাণ্ড নামে পৃথক রাজ্যের দাবিতে অনঢ় অবস্থান নেওয়ায় বৈঠক শেষ পর্যন্ত কোনও ইতিবাচক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে যায়।দিল্লী সূত্রে খবর, বৈঠকে ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, বিজেপির উত্তর পূর্বাঞ্চলের কর্ডিনেটর দলের সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা এবং রাজ্য […]readmore

ত্রিপুরা খবর

পর্ষদের উচ্চমাধ্যমিক ১৫, মাধ্যমিক শুরু ১৬ই

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা শুরু হবে ১৫ মার্চ। এ নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে পুরো পরীক্ষা সূচি প্রকাশের জন্য সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি জারি করা হবে সোমবার। শুক্রবার পর্ষদের তরফে রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত হয়েছে বিষয়টি। এদিনের বৈঠকে পর্ষদের তরফে প্রতিষ্ঠানের সচিব ও পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত আধিকারিকরা অংশ নিয়েছেন বলে জানা গেছে। রাজ্য […]readmore

খেলা

ত্রিপুরার দুর্দান্ত উত্তরপ্রদেশ জয়!

বরোদায় বিসিসিআইর জাতীয় সিনিয়র মহিলাদের একদিনের ক্রিকেটে আজ ত্রিপুরার শিকার তারকাখচিত শক্তিশালী উত্তরপ্রদেশ। আজ রিজু, মৌচৈতি এবং মামনের ব্যাটে ভর দিয়ে অন্নপূর্ণা বাহিনী উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ তিন উইকেটে জয় পায়। গতকাল গুজরাটের কাছে ম্যাচ হারার পর আজ ত্রিপুরার মেয়েদের উত্তরপ্রদেশ জয় নিশ্চিতভাবে শ্রাবণীদের মনোবল চাঙ্গা করবে। উত্তরপ্রদেশের মতো টিমকে হারানোর জন্য ত্রিপুরা টিমকে অভিনন্দন জানিয়েছেন […]readmore