রবিবার | ১৫ মার্চ ২০২৬

Tags : দেশ

সম্পাদকীয় সম্পাদকীয়

চাপে বিরোধীরা

মোদি-অমিত শাহদের বিরুদ্ধে বিরোধী দলগুলোর দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে, সিবিআই, ইডির মতো তদন্তকারী সংস্থাগুলোকে বিরোধীদের পেছনে লেলিয়ে দিয়ে কেন্দ্রের বর্তমান বিজেপি সরকার দেশে একতরফা গণতন্ত্র কায়েম করেছেন। এতে করে গণতন্ত্রের যেমন দমবন্ধ অবস্থা তৈরি হয়েছে, তেমনি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে সাধারণের মধ্যে সংশয় এবং প্রশ্ন তৈরি হয়েছে। তাই কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থাগুলোর […]readmore

দেশ

ডিজিটালের ধাক্কায় উধাও ক্যালেন্ডার, হালখাতার আমন্ত্রণ পত্ৰ

আর কদিন পরেই নববর্ষ। তার আগে কলকাতার বিভিন্ন জায়গায় পশরা সাজিয়ে কার্ড, ক্যালেন্ডার ব্যবসায়ীরা উধাও। ১৪৩০ বঙ্গাব্দ এগিয়ে এলেও এখনও বাজারে বাংলা ক্যালেন্ডারের চাহিদা নেই বললেই চলে। মাঝে আর মাত্র একটা সপ্তাহ বাকি রয়েছে। এখনও দোকানে বসে কার্যত মাছি তাড়াচ্ছেন ক্যালেন্ডার ব্যবসায়ীরা। কলকাতার বাজারের সব জায়গাতেই চিত্রটা একইরকম। জিজ্ঞেস করলে কেউ বলছেন অর্ডার নেই এবারে। […]readmore

দেশ বিদেশ

চুরি যাওয়া ১০ কোটি টাকার প্রত্নমূর্তি ভারতকে ফেরাচ্ছে আমেরিকা।

ভারতের কুখ্যাত, বর্তমানে জেলবন্দি আর্ট ডিলার সুভাষ কাপুর ভারত থেকে পাচার করে মহামূল্যবান মূর্তিগুলি আমেরিকায় পাচার করেছিল। শতাব্দী প্রাচীন প্রত্নমূর্তিগুলি – এতদিন ছিল নিউ ইয়র্কের বিখ্যাত মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে। সম্প্রতি সেই জাদুঘর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, ভারতের পুরাতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ ১৫টি ভাস্কর্য তারা ভারতকে ফিরিয়ে দেবে। তথ্য অনুযায়ী, জানা গেছে যে প্রত্নসামগ্রীগুলি বেআইনিভাবে দেশ থেকে […]readmore

ত্রিপুরা খবর

আগরতলায় শুরু হলো জি ২০ এর বিজ্ঞান সম্মেলন

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। মাস ছয়েকেরও বেশি সময় ধরে এই দিনটির দিকেই তাকিয়ে ছিল গোটা রাজ্য। সোমবার থেকে আগরতলা হাঁপানিয়াস্হিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর হলে শুরু হলো দুই দিন ব্যাপি জি ২০ গোষ্ঠী ভুক্ত দেশ গুলির বিজ্ঞান সম্মেলন। এই সম্মেলন কে কেন্দ্র করে রবিবার দুপুরেই আগরতলায় পা রেখেছেন জি-২০ গোষ্ঠীভুক্ত দেশের প্রতিনিধিরা। তাদের সাথে বেশকিছু […]readmore

ত্রিপুরা খবর

জি-২০ সম্মেলনে প্রস্তুত ত্রিপুরাঃ আজ শহরে অতিথিরা

জি-২০ বিজ্ঞান সামিটের লক্ষ্যে পুরোদমে প্রস্তুত ত্রিপুরা। দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের লক্ষ্যে রাজ্যের ঐতিহ্যবাহী স্থানগুলিকে নতুন মোড়কে সাজানো হয়েছে। প্রতিনিধি দল যেসব স্থানগুলিতে যাবেন সেখানেই লেগেছে রঙের আস্তরণ। লেগেছে মায়াবি লাইট অ্যাণ্ড সাউণ্ড শো। উজ্জয়ন্ত প্রাসাদ, নীরমহল, ছবিমুড়া, নারিকেল কুঞ্জ, মাতাবাড়ি সহ সংশ্লিষ্ট সব স্থানই অতিথিদের আপ্যায়নে নয়া সাজে প্রস্তুত। এ দিন নীরমহল এবং উজ্জয়ন্ত […]readmore

ত্রিপুরা খবর

এমবিবি বিমান বন্দর, ১৫ মাসেও মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি

এমবিবি বিমানবন্দরের নতুন অত্যাধুনিক টার্মিনাল ভবন উদ্বোধন করে গত বছর ৫ জানুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা দেন। তারপর প্রায় ১৫ মাস অতিক্রান্ত হওয়ার মুখে পড়লেও মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে কেন্দ্রীয় সরকার এখনও আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে সরকারীভাবে ঘোষণা দিয়ে নোটিফিকেশন করেনি। যদিও রাজ্য সরকারের পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, […]readmore

সম্পাদকীয় সম্পাদকীয়

জি-টোয়েন্টি ও আমরা

এই প্রথম ভারত জি-টোয়েন্টির চালকের আসন লাভ করিয়াছে শুধু নয়, ইহার চাইতে সুখবর হইল ত্রিপুরা জি-টোয়েন্টির অধিবেশনের দায়িত্ব পাইলো। এই ঘটনা ত্রিপুরার ইতিহাসে দীর্ঘকাল অতি উজ্জ্বল অক্ষরে লেখা থাকিবে। সরকারীভাবে, প্রশাসনিক আয়োজনে কোনও ত্রুটি নাই। বিদেশি অতিথিবর্গকে সমাদরে কোথাও যেন কোনও প্রকার ত্রুটি-বিচ্যুতি না ঘটিয়া যায় সেই জন্য সকল আয়োজন চলিতেছে যুদ্ধকালীন তৎপরতায়।এই সকলই ঠিকঠাক […]readmore

ত্রিপুরা খবর

সংস্কারের মাধ্যমে মানুষের কাছে যাচ্ছে সরকারঃ মূখ্যমন্ত্রী

নিজস্ব ঘরানা এবং সংস্কারের মাধ্যমে বিজেপি সরকার মানুষের কাছে পৌঁছে গেছে। বহুদিনে এমনটা হয়েছে। কাজের মাধ্যমেই পদ্মশিবির এমনটা করতে পেরেছে। শুক্রবার গ্র্যাণ্ডিয়োস চৌমুহনীতে আগরতলা স্মার্টসিটি এবং আগরতলা পুর নিগমের তিনটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি এদিন কামান চৌমুহনী সংলগ্ন আইল্যাণ্ডে নবরূপে সজ্জিত শূন্য মাইলফলক ও আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা […]readmore

দেশ

জিএসটি

আগামী ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পৌরোহিত্যে অনুষ্ঠিত হতে চলা এক বৈঠকে জিএসটি কর ফাঁকির বিষয়টিকে অপরাধের তালিকা থেকে নিষ্কৃতি দেওয়া হবে এবং পণ্য এবং পরিষেবা কর আপিল ট্রাইবুন্যাল গঠন সহ আরও বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। সূত্রের খবর, জিএসটি পরিষদের আইন বিষয়ক কমিটি তাদের জমা দেওয়া প্রতিবেদনে জিএসটি কর ফাঁকি […]readmore

দেশ

গুজরাট গেরুয়া, হিমাচল ত্রিশঙ্কু!!

গুজরাট বিজেপিরই। এটা যদি উচ্ছ্বাস আর আনন্দের কারণ হয়, তাহলে উদ্বেগ বার্তাও রয়ে যাচ্ছে। বস্তুত সোমবারের এগ্জিট পোল যেন বিজেপির টেনশন বাড়িয়ে দিল।একইভাবে চিন্তায় কংগ্রেসও। দিল্লী পুরসভা, গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা ভোটের এগ্‌জিট পোলের ফলাফলে দেখা যাচ্ছে তিন প্রধান রাজনৈতিক দলের কাছে মিশ্র অনুভূতি নিয়ে এসেছে।যদিও সবথেকে চমকপ্রদ সাফল্য অরবিন্দ কেজরিওয়ালেরই। এগজিট পোলের ফল […]readmore