অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার সন্ধ্যায় দিল্লি থেকে অসমের ডিব্রুগড়ের উদ্দেশে যাচ্ছিল রাজধানী এক্সপ্রেস। উত্তরপ্রদেশের হরদোই জেলায় ডালেনগর এবং উমরতলি স্টেশনের মাঝে রেললাইনের উপর বিদ্যুতের তার জড়ানো কাঠের টুকরো পড়ে রয়েছে সর্বপ্রথম তা প্রত্যক্ষ করেন রাজধানী এক্সপ্রেসের ট্রেনের চালক। রেললাইনে কাঠের টুকরো প্রত্যক্ষ করতেই ইমার্জেন্সি […]readmore
Tags : দেশ
অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু করে বাড়তে থাকায় আতঙ্ক দানা বেঁধেছিল দেশবাসীর মনে ৷ তবে, ভয়ের কোনও কারণ নেই ৷ দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ উচ্চপর্যায়ের বৈঠকের পর সাফ জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার ৷readmore
অনলাইন প্রতিনিধি :-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আসন্ন বর্ষাকাল ৷তাই প্রতিবছরের মতো চলতিবছরেও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অসমের এই জাতীয় উদ্যান ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রেকর্ড ভাঙা পর্যটকের ভিড় সামলে ১৯ মে থেকে জাতীয় উদ্যানের দরজা বন্ধ করা হয়েছে ৷ ফের অক্টোবরে পর্যটকদের জন্য খোলা হবে কাজিরাঙা জাতীয় উদ্যান। […]readmore
অনলাইন প্রতিনিধি :-বিজ্ঞান জাদুঘর আন্দোলনের বিশিষ্ট মুখ সরোজ ঘোষ প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। আমেরিকার সিয়্যাটলে শনিবার বেলা ১১টা ৩৫ মিনিটে তাঁর জীবনাবসান ঘটে। পরিবার সূত্রে জানা যায়, সরোজের ইচ্ছানুসারে, তাঁর দেহ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে রাখা হবে।সেখানে বিজ্ঞান গবেষণার কাজের জন্য তাঁর দেহ দেওয়া হয়েছে। সরোজ এনসিএসএম-এর প্রতিষ্ঠাতাও পরিচালক ছিলেন। ১৯৭৯ থেকে ১৯৯৭ পর্যন্ত […]readmore
অনলাইন প্রতিনিধি :-রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কেন্দ্রীয় মৎস্য, ডেয়ারি,পশু প্রতিপালন এবং পঞ্চায়েতি রাজ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং-এর হাতে ভার্চুয়াল উদ্বোধন হলো ঊনকোটি জেলাস্থিত ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের।এছাড়াও রবীন্দ্র ভবন প্রাঙ্গণে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং অন্যদের উপস্থিতিতে উদ্বোধন হয় ফিশ ফেস্টিভ্যালের। এ দিন মৎস্য দপ্তরের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানে […]readmore
অনলাইন প্রতিনিধি :-সাতসকালে ভয়াবহ বিস্ফোরণ টিটাগড়ে। ৪ নম্বর ওয়ার্ডের একটি আবাসনের চারতলায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে দেওয়ালের একাংশ উড়ে গেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ১০ ফুট বাই ৮ ফুটের দেওয়াল ভেঙে পড়েছে। ওই আবাসনের চারতলার ফ্ল্যাটটি ফাঁকাই ছিল। ওই আবাসনেই তিনতলায় থাকেন তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল।সোমবার ভোর ৬টা ৪০ মিনিট নাগাদ বিস্ফোরণে কেঁপে […]readmore
অনলাইন প্রতিনিধি :-বড়সড় হামলা থেকে রক্ষা পেল হায়দরাবাদ। নিজমের শহরে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল আইসিস জঙ্গিদের। গোপনসূত্রে খবরের ভিত্তিতেই পুলিশ সেই বিপদ থেকে রক্ষা করল। গ্রেফতার করা হয় দুই সন্ত্রাসবাদীকে। উদ্ধার করা হয়েছে বিস্ফোরকও। তেলঙ্গানা ও অন্ধ্র প্রদেশ পুলিশের যৌথ অভিযানেই ওই দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সিরাজউর রহমান (২৯) ও সঈদ […]readmore
অনলাইন প্রতিনিধি :-উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের তৈরি পোশাক ফলমূলসহ অন্তত সাত রকমের পণ্য রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাবে। এসব পণ্যের মধ্যে আরও কিছু রয়েছে প্রক্রিয়াজাত খাদ্য, কোমল পানীয়, সুতা, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী, কাঠের তৈরি ফার্নিচার ইত্যাদি। নতুন নিষেধাজ্ঞা অনুযায়ী, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম […]readmore
অনলাইন প্রতিনিধি :-পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন বাঙালি পর্বতারোহী সৌমেন সরকার। বর্ধমান শহরের রানীসায়র পাড় এলাকার বাসিন্দা সৌমেন সরকারের এই সাফল্যে উচ্ছ্বসিত বর্ধমানবাসী। ১৫মে বৃহস্পতিবার সৌমেন সরকার এভারেস্টের চূড়ায় ভারতের পতাকা ওড়ান। সেই দলে ছিলেন আরও আট জন সদস্য। ‘8 কে এক্সপেডিশন সংস্থা’ এই অভিযানের আয়োজন করেছিল। মোট 56 দিন ধরে চলে এই […]readmore
অনলাইন প্রতিনিধি :-দিল্লির পাহাড়গঞ্জের নবী করিম এলাকায় একটি নির্মিয়মান বহুতলের দেওয়াল ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপে আটকা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে, ধ্বংসস্তূপের নিচে আরও কিছু লোক আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে । ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষজনকে বের করে আনার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চলছে। দিল্লির দমকল বিভাগের চারটি ইঞ্জিন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ […]readmore