অনলাইন প্রতিনিধগুজ:-রাতের আহমেদাবাদে স্কুলঘটিত বচসা মর্মান্তিক পরিণতি নিল। খোখরা এলাকার এক স্কুলের সামনে অষ্টম শ্রেণির এক পড়ুয়ার হাতে খুন হল দশম শ্রেণির ছাত্র। ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার অভিযুক্ত পড়ুয়া ছুরি নিয়ে স্কুলে আসে। তর্কাতর্কির পর সে সহপাঠীর পেটে ছুরি মারে। রক্তাক্ত অবস্থায়ও আহত ছাত্র দৌড়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু […]readmore
Tags : দেশ
অনলাইন প্রতিনিধি :- মোট চার দিনে তৃতীয়বার দিল্লির স্কুলে বোমাতঙ্ক। বৃহস্পতিবার নতুন করে রাজধানীর ছ’টি স্কুল ওড়ানোর হুমকি ইমেল আসে। দ্রুত স্কুলগুলি ফাঁকা করে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং দমকল বাহিনী। নিরাপত্তার বিষয়ে কোনও রকম ঝুঁকি নেয়নি স্কুল কর্তৃপক্ষও। তবে এখনও পর্যন্ত বিস্ফোরক বা সন্দেহজনক কিছু মেলেনি বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে দাবী, এদিন সকাল […]readmore
অনলাইন প্রতিনিধি:-বিল পেশ করলেন অমিত শাহ,বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করলেন ১৩০তম সংবিধান সংশোধনী বিল। প্রস্তাব অনুযায়ী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী যদি টানা ৩০ দিন হেফাজতে থাকেন, তবে স্বয়ংক্রিয়ভাবে তাঁর পদ খোয়া যাবে।বিলটি পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। কংগ্রেস, তৃণমূল, সিপিএম, এআইএমআইএম-সহ বিরোধী দলগুলি অভিযোগ করে, এই আইন […]readmore
অনলাইন প্রতিনিধি :- সকাল থেকেই ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে সরগরম সংসদ। বিরোধীদের প্রবল বিক্ষোভের মধ্যেই সংসদে তিন সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা। ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে তাঁদের অপসারণ সংক্রান্ত সংশোধনী বিল পেশ হতেই বিক্ষোভে ফেটে পড়েন বিরোধী শিবিরের সাংসদরা। এমনকী বিলের কপি ছিঁড়ে ভাষণরত অবস্থাতেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত […]readmore
অনলাইন প্রতিনিধি :- হামলাকারী রাজেশ খিমজির মা জানিয়েছেন ভানু জানিয়েছেন, তাঁর ছেলে কুকুরপ্রেমী। সুপ্রিম কোর্টের দেওয়া দিল্লির পথকুকুরদের শেল্টারে স্থানান্তরের নির্দেশ নিয়ে ক্ষুব্ধ ছিলেন রাজেশ। শীর্ষ আদালতের নির্দেশের পরই রাজেশ দিল্লি গিয়েছিলেন। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হতে পারে আজকের এই ঘটনা। অন্যদিকে, সূত্রের দাবি, ৪১ বছর বয়সী ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর জনশুনানিতে গিয়েছিলেন সাহায্য চাইতে। তাঁর এক […]readmore
অনলাইন প্রতিনিধি :-বুধবার সকালেই ফের চাঞ্চল্য ছড়াল দিল্লিতে। রাজধানীর ৫০টিরও বেশি স্কুলে একসঙ্গে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। হুমকি মেল আসতেই আতঙ্কে ভরপুর হয়ে ওঠে স্কুল চত্বর। দ্রুত শিক্ষার্থীদের বের করে আনা হয় এবং স্কুল ভবনে শুরু হয় তল্লাশি অভিযান।পুলিশ সূত্রে খবর, এখন পর্যন্ত কোনও স্কুল থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। তবে পুরো […]readmore
অনলাইন প্রতিনিধি :- উপরাষ্ট্রপতি হিসেবে এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের বিরুদ্ধে ইন্ডিয়া জোট কাকে মনোনিত করবে তা নিয়ে জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। অবশেষে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। গত কয়েকদিন ধরে একাধিক নাম নিয়ে জল্পনা চলছিল। যেমন শোনা যাচ্ছিল ভারতীয় মহাকাশ সংস্থা (ইসরোর) […]readmore
অনলাইন প্রতিনিধি :-ছত্তীসগঢ়ের বিজাপুর জেলার বস্তারে ফের মাওবাদী হামলার শিকার হলেন নিরাপত্তা বাহিনী। সোমবার সকালে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান সংলগ্ন ভোপালপট্টনম জঙ্গলে টহল চলাকালীন মাওবাদীদের পুঁতে রাখা বিস্ফোরক (আইইডি)-এ পা দিতেই ঘটে বিস্ফোরণ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর জওয়ান দীনেশ নাগ গুরুতর জখম হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাকি তিন জওয়ান […]readmore
অনলাইন প্রতিনিধি :- মুম্বইয়ে দুর্ঘটনার কবলে পড়ে ইন্ডিগোর একটি বিমান। অবতরণ করতে যাওয়ার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। রানওয়েতে ঘষটে যায় বিমানের পিছনের অংশ। যদিও শেষ পর্যন্ত বড়সড় ক্ষতি হয়নি। কোনও ক্রমে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি।শনিবার সকালে ব্যাঙ্কক থেকে আসা ইন্ডিগোর ওই বিমানটি মুম্বইয়ে অবতরণ করার সময়েই ঘটনাটি ঘটে। সেই সময় ভারী বৃষ্টি […]readmore
অনলাইন প্রতিনিধি :- প্রয়াত নাগাল্যান্ডের রাজ্যপাল তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল লা গনেশন। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “একজন আদ্যোপান্ত জাতীয়বাদী হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”readmore