অনলাইন প্রতিনিধি :-আর বাকি দুদিন। মা আসছেন মর্তে দোলায় চেপে। প্রতিটি ক্লাবে প্রস্তুতি প্রায় শেষের পথে। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত মহারাজগঞ্জ বাজার সংলগ্ন গ্র্যান্ডিয়োস্ ক্লাবের দুর্গাপুজোর এবছর ৬৫ তম বর্ষ। প্রতিবছরই দুর্গাপুজোর প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা নির্মাণে তাদের চমক থাকে যা দর্শনার্থীদের আকর্ষিত করে। এ বছরও তাদের পূজা মন্ডপে যে চমকের ব্যবস্থা রেখেছে তা দর্শনার্থীদের […]readmore
Tags : ত্রিপুরা
অনলাইন প্রতিনিধি :-মণিপুরের একটি বেসরকারী সংস্থাকে অনৈতিকভাবে আটাশ একর জায়গা হস্তান্তর করার গুরুতর অভিযোগ আনলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।যার জন্য তিনি মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে কাঠগড়ায় দাঁড় করালেন। রবিবার আগরতলার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে শ্রীবর্মণ বলেন,এক প্রকার জোর করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সত্তর কানির মতো জায়গা মণিপুরের সৃজা হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট সংস্থার […]readmore
অনলাইন প্রতিনিধি :-সৃজাহসপিটাল নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণের অভিযোগ অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন খাদ্য, পর্যটন ও পরিবহণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।রবিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান,মণিপুরের সৃজা হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটকে মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই রাজ্য সরকার জমি দিয়েছে বলে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিমূলক।এনিয়ে প্রতিবাদ জানিয়ে […]readmore
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের সরকারী স্কুলগুলিতে মিড ডে মিল চালাতে গিয়ে শিক্ষকদের ত্রাহি ত্রাহি অবস্থা।শিক্ষকদের কাছে মিড ডে মিল এখন আতঙ্কের বিষয়।কেননা মিডডে মিল বিদ্যালয়ে বিদ্যালয়ে একটি স্পর্শকাতর ইস্যু। ছাত্রছাত্রীদের খাবারের বিষয় এতে যুক্ত রয়েছে। এক্ষেত্রে বরাদ্দ কম থাকা সত্ত্বেও দপ্তরের নির্দেশে গুণমান বজায় রাখতে হবে। নিয়ম পালন করতে হবে। না হলেই শিক্ষকদের উপর নানাবিধ দমনপীড়ন।ব্যবস্থা […]readmore
অনলাইন প্রতিনিধি :-বিরোধীদলের প্রতিবাদ মিছিল ও জমায়েত অর্থাৎ সিপিএম দলের কর্মসূচির বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মাঠে নামতে হয়েছে।তাও আবার মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং বিজেপি দলের প্রদেশ নেতৃত্বদের নিয়ে।রাজ্যের ইতিহাসে এমন ঘটনা কেউ দেখেনি বোধহয়।অন্তত আমার জন্মের পর তা দেখিনি।আমরা কখনই রাজ্য সরকারের পদত্যাগ দাবি করিনি।গদি ছাড়ো স্লোগান তুলিনি।তুলতে আসিওনি। বরঞ্চ বিজেপির ভেতরে দলের লোকেরা কেউ কেউ […]readmore
অনলাইন প্রতিনিধি:- সর্বশিক্ষা (বর্তমানে সমগ্র শিক্ষা) শিক্ষকদের নিয়মিতকরণ কি ফের আটকে যাচ্ছে। রাজ্য সরকার কি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যাচ্ছে? এ নিয়ে এখন রাজ্যের বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। যদি শেষমেষ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় তাহলে ধরে নেওয়া যায় যে রাজ্য সরকার চায় না এ রাজ্যের সর্বশিক্ষা শিক্ষকরা নিয়মিত হোক। একটা মহল […]readmore
অনলাইন প্রতিনিধি :- গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ক্ষমতা হলো ক্ষণিকের। ক্ষমতা আজ আছো তো কাল নেই। মানুষ যেদিন ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দেবে, যেদিন আর কেউ ফিরেও তাকাবে না। ধুলোয় মিশে যাবে ক্ষমতার দন্ত। মাটিতে মিশে যাবে যাবতীয় অহংকার, ঔদ্ধাত্ব। কেননা, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই শেষ কথা। জনগণই ঠিক করে কে কখন ক্ষমতায় বসবে। কাকে কখন ক্ষমতা […]readmore
অনলাইন প্রতিনিধি :-লাগামছাড়াবিমান ভাড়ার হাত থেকে রাজ্যবাসীকে রেহাই দিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে দাবি জানালো প্রদেশ কংগ্রেস।পিসিসি সভাপতি আশিস কুমার সাহা বলেছেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের ডবল ইঞ্জিনের সরকারের কর্পোরেট ঘেঁষা নীতির ফলে বিমান পরিবহণকারী সংস্থাগুলি তাদের খেয়াল খুশিমতো বিমান ভাড়া বৃদ্ধি করে চলেছে।বিশেষত উৎসবের সময়গুলিতে যাত্রী ভিড়ের সুযোগ নিয়ে বিমান পরিষেবা বহনকারী সংস্থাগুলি […]readmore
অনলাইন প্রতিনিধি:-২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। আজ থেকে ঠিক ১৫৫ বছর আগে গুজরাটের পোরবন্দর জন্মগ্রহণ করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। সরকারিভাবে এদিন সকালে রাজধানীর সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। […]readmore
অনলাইন প্রতিনিধি :-বিজেপিরভিশন ডকুমেন্টে রেগার মজুরি ৩৪০ টাকা করার প্রতিশ্রুতি ও ঘোষণা কলাপাতায় পরিণত হয়েছে। বিজেপি ঘোষণা করেছিল ও প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এসেই রেগার মজুরি ৩৪০ টাকা করা হবে।বাস্তবে হলো উল্টো ফল।বিজেপি ক্ষমতায় আসার পর সাত বছরে রেগার মজুরি ১৭২ টাকা থেকে বেড়ে হলো ২১২ টাকা! বিজেপি সরকারের রেগা শ্রমিকদের সঙ্গে এ ধরনের ভূমিকায় রাজ্যব্যাপী […]readmore