মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি ২০২৬

Tags : ত্রিপুরা

ত্রিপুরা খবর

পাহাড়ে ভাঙছে ত্রিপ্রামথা!!

দৈনিক সংবাদ অনলাইন।। শনিবার বিজেপির ৪৭ আমবাসা মন্ডল কমিটির অন্তর্গত ২৯ নং বুথের খতঙ্গ পাড়া এলাকায় বিজেপি দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার ৮ পরিবারের ১৯ জন ভোটার তিপ্রামথা দল ছেড়ে বিজেপি দলে শামিল হয়। নবাগতদের বরণ করে নেন বিজেপি ৪৭ আমবাসা মন্ডল কমিটির সভাপতি চন্দন ভৌমিক। উপস্থিত ছিলেন মন্ডল কমিটির সম্পাদক ব্রজেন্দ্র […]readmore

ত্রিপুরা খবর

দুর্ঘটনায় আহত দুই, জনতা ভাঙলো গাড়ি!!

দৈনিক সংবাদ অনলাইন।। শনিবার সাপ্তাহিক হাটবারের সকালে গাড়ি চাপায় আমবাসা বাজারে আহত দুই। আহতরা হলেন আমবাসার কাছিম ছড়ার কুচুন্তি দেববর্মা এবং গঙ্গানগরের চন্দ্রকান্ত দেববর্মা। দুর্ঘটনা ঘটার পরই গাড়ির চালক পালিয়ে যায়।বাজারের উত্তেজিত জনতা গাড়িটিকে ভেঙে গুঁড়িয়ে দেয়। পরবর্তী সময়ে আমবাসা থানার পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে যায়। চলছে চালকের খোঁজ। আহত দুই জনের চিকিৎসা চলছে হাসপাতালে।readmore

ত্রিপুরা খবর

চাকরির নামে প্রতারণা!!

দৈনিক সংবাদ অনলাইন।। কোম্পানী তে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। প্রতারককে শনিবার রাজধানীর টাউন হলের সামনে উত্তম মাধ্যম দিল চাকরি প্রত্যাশীরা। গাড়িতে বসে ইন্টারভিউ নেওয়া হয় চাকরিপ্রার্থীদের। বিশেষ করে মহিলা প্রার্থীদের কে অগ্রাধিকার দেওয়া হবে বলে পরবর্তীতে তাদেরকে ফোন করে উত্ত্যক্ত করা হচ্ছিল। পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেফতার করেছে অভিযুক্তকে।readmore

ত্রিপুরা খবর

রাজ্যের গ্যাস বিপননে বড়সড় চুক্তি সম্পাদন

দৈনিক সংবাদ অনলাইনঃ রাজ্যের ভূমি থেকে উত্তোলিত গ্যাস বিপননে বড়সড় চুক্তি সম্পাদিত হয়েছে ওএনজিসি, গেইল এবং আসাম গ্যাস কোম্পানি লিমিটেডের মধ্যে।গত ২১জুলাই বৃহস্পতিবার আগরতলার বাধারঘাটস্হিত ওএনজিসি কমপ্লেক্সের মিলনায়তনে উল্লিখিত তিনটি পাবলিক সেক্টর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাহীদের উপস্থিতিতে ওই চুক্তি সম্পাদন হয়েছে।  রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার জলেবাসা মৌজার খুবাল গ্যাস কূপ থেকে উৎপাদিত […]readmore

ত্রিপুরা খবর

আহত ছাত্রীকে দেখতে গেলেন শিক্ষামন্ত্রী

দৈনিক সংবাদ অনলাইন।। শুক্রবার সকালে টমটমের ধাক্কায় গুরুতর জখম শিশুবিহার স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী অনুস্মিতা দত্তের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাতে জিবি হাসপাতালে যান শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। কথা বলেন তার মা বাবার সাথে। সরকারের পক্ষ থেকে ছাত্রীর যাবতীয় চিকিৎসার সহায়তার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। উল্লেখ্য, শুক্রবার সকালে স্কুলের সামনে দ্রুতগতিতে আসা একটি টমটম পিসে […]readmore

ত্রিপুরা খবর

একাধিক কলেজে চালু হচ্ছে নতুন বিষয়

দৈনিক সংবাদ অনলাইনঃআগামী ২৫ জুলাই ২০২২ থেকে শুরু হতে চলেছে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজ গুলোতে অনলাইন ভর্তি প্রক্রিয়া এবং তা চলবে ১৭ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল কলেজে পরীক্ষা শুরু হবে ২৫ জুলাই থেকে এবং শেষ হবে ২৯ আগস্ট। এমবিবি ইউনিভার্সিটির অধীনে এমবিবি কলেজে এবং বিবিএমসি কলেজে পরীক্ষা চলবে ৩ আগস্ট থেকে ২৯ […]readmore

ত্রিপুরা খবর

দুই মোবাইল চোর আটক!!

দৈনিক সংবাদ অনলাইন।। তেলিয়ামুড়া থানা এলাকার পৃথক দুই জায়গা থেকে দুই মোবাইল চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনা শুক্রবার সকালে। এর মধ্যে একজন বহিরাজ্যের যুবক। তাদের একজনকে রেল স্টেশন, অপরজনকে বাজার এলাকা থেকে আটক করা হয়েছে।readmore

ত্রিপুরা খবর

ড্রাগস সহ বহিঃরাজ্যে আটক ত্রিপুরার দুই যুবক

দৈনিক সংবাদ অনলাইন।। পঞ্চাশ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ পাথারকান্দি পুলিশের জালে আটক ত্রিপুরার দুই যুবক। ঘটনা শুক্রবার দুপুরে। বর্তমানে ড্রাগস সহ আটক দুই যুবককে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এ মর্মে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসুমাতারি জানান যে এদিন স্থানীয় একটি চক্রের কাছ থেকে দশটি সাবানের বাক্সে এক`শ একত্রিশ গ্রাম ব্রাউন […]readmore

ত্রিপুরা খবর

চা শ্রমিকদের রাস্তা অবরোধ

বেশ কয়েকটি দাবি-দাওয়া নিয়ে সড়ক অবরোধে বসলো চা বাগান শ্রমিকরা। দীর্ঘ পাঁচ ঘন্টা অবরোধের পর জেলা পরিষদের সদস্যের আশ্বাসে অবরোধ মুক্ত হয়। ঘটনা শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকেরে অধীন রানিবাড়ি চা-বাগান এলাকায়। দীর্ঘ দেড় মাস যাবত বিদ্যুৎ নেই। রাস্তাঘাটের বেহাল দশা। পানীয় জেলের রয়েছে তীব্র সংকট। গাড়ি ভাড়া এতটাই বৃদ্ধি হয়েছে যে স্কুলে পর্যন্ত […]readmore

ত্রিপুরা খবর

ই ডি হেনস্থার প্রতিবাদে কংগ্রেসের ধর্ণা প্রদর্শন

দৈনিক সংবাদ অনলাইন।। কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে ই ডি হেনস্থা করছে। তারই প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে শুক্রবার গণ অবস্থান সংগঠিত করা হয় কংগ্রেস ভবনের সামনে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা অন্যান্য নেতা কর্মীরা। উল্লেখ্য, গতকাল ২১ জুলাই আর্থিক দুর্নীতি মামলায় ই ডি তলব করেছিল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে। […]readmore