মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬

Tags : ত্রিপুরা

ত্রিপুরা খবর

রাজ্যজুড়ে দেদার সড়ক বেদখল উধাও এনফোর্সমেন্ট ও টাস্কফোর্স!!

অনলাইন প্রতিনিধি :- রাজ্যের রাস্তাঘাট নির্বিবাদে বেদখল হয়ে যাচ্ছে। জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক বা গ্রামীণ সড়ক কিছুই বাদ নেই।সড়ক বেদখলমুক্ত করার জন্য আলাদা টাস্কফোর্স বা এনফোর্সমেন্ট বিভাগের অস্তিত্বও কারোর চোখে পড়ছে না। আদৌ এ ধরনের দরকারি ইউনিট আছে কিনা রাজ্যের অধিকাংশ মানুষ জানেই না।বাস্তবে এমন কোনো সক্রিয় ব্যবস্থা আছে বলে মাঠে তার […]readmore

ত্রিপুরা খবর

মানুষের মাথাপিছু আয় বাড়ছে বিজেপি আমলেই: কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান সরকারের আমলেই রাজ্যের মাথাপিছু আয় ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তার চিত্র ধরা পড়ে ব্যাঙ্কগুলির দিকে লক্ষ্য করলে। এ কথা বললেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের মানুষের আয় বৃদ্ধির যুক্তি দেখাতে গিয়ে এক তথ্য দিয়ে কৃষিমন্ত্রী বলেন, রাজ্যের ৪২ লক্ষ লোকের মধ্যে গ্রামীণ ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট রয়েছে ৩১ লক্ষ ২৫ হাজার […]readmore

ত্রিপুরা খবর

রাজ্যের উন্নয়নে রিপোর্ট কার্ড বিপ্লবের!!

অনলাইন প্রতিনিধি :- রাজ্যসভা এবং পরবর্তীকালে লোকসভার সাংসদ হিসাবে মোট তিন বছরের কার্যকালে যাবতীয় কাজের রিপোর্ট রাজ্যবাসীর সামনে তুলে ধরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। ধলেশ্বর তার ভাড়া নেওয়া আবাসনে বৃহস্পতিবার ভিড়ে ঠাসা এক সাংবাদিক সম্মেলনে সাংসদ শ্রীদেব রাজ্যবাসী এবং উত্তরপূর্বের রাজ্যগুলোর উন্নয়নে সংসদে তোলা দাবি ও তার কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য […]readmore

সম্পাদকীয়

ঐতিহাসিক রায়!!

নিয়মিত পদে চাকরিতে আর স্থির বেতন নয়। নিয়মিত পদে নিয়োগের প্রথম দিন থেকেই দিতে হবে নিয়মিত বেতনক্রম। চাকরি পাওয়ার পর পাঁচ বছর স্থির বেতন দেওয়ার বৈষ্য মূলক সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। বৃহস্পতিবার ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এএমএস রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, প্রাক্তন একক বিচারপতি অরিন্দম লোধের রায় […]readmore

ত্রিপুরা খবর

কোর্টের রায় কার্যকর নিয়ে দ্বিধায় কর্মচারী!!

অনলাইন প্রতিনিধি :- শূন্যপদের বিপরীতে নিয়মিত বেতনক্রমের চাকরিতে পাঁচ বছরের জন্য স্থির বেতনের প্রশাসনিক সংস্কৃতির অবসান হলো। আদৌ হলো কি? আদালত নিয়মিত চাকরিতে স্থির বেতনকে অসাংবিধানিক বলেছে। চাকরিপ্রাপক যে হলফনামা সই করেছে তাকেও বলা হয়েছে নাগরিকের মৌলিক অধিকার খর্বকারী সরকারী নীতি। তাহলে বিজেপি নেতৃত্বাধীন সরকার এখন কি করবে – কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেবে নাকি […]readmore

অন্যান্য গুরুত্ব পূর্ন সংবাদ সম্পাদকীয়

দৈনিক সংবাদ ই-পেপার এখন হাতের মুঠোয়

এখন আর অপেক্ষা নয়। সকাল ৫ টায় পেয়ে যাবেন দৈনিক সংবাদ ই-পেপার আপনার হাতের মুঠো ফোনে। তবে বিলম্ব কেন? আজই আমাদের ই-পেপারের সাবক্রিপশন নিয়ে নিন। সার্চ করুন www.dainiksambadnews.in অথবা ছবিতে দেওয়া QR Code স্ক্যান করুন আর বানিয়ে নিন আপনার একাউন্ট।readmore

ত্রিপুরা খবর

অর্থ আত্মসাতের ভয়াবহ চিত্র!!’ব্রু’ পুনর্বাসনের নামে গড়ে উঠেছে নতুন শোষণ

অনলাইন প্রতিনিধি :- রিয়াং পুনর্বাসনের নামে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার খাসনামপাড়ায় গড়ে উঠেছে এক ভয়াবহ সমান্তরাল শাসনব্যবস্থা এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে গোটা এলাকা থেকে। এমনকী প্রশাসনিক মহলের একাংশের বক্তব্য এই পুনর্বাসন গ্রামে কার্যত সরকারী আইনকানুনের কোনও অস্তিত্ব নেই। চলছে কিছু স্বঘোষিত নেতার একচ্ছত্র দাপট। মিজোরাম থেকে বিতাড়িত হয়ে আসা রিয়াংদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতে […]readmore

ত্রিপুরা খবর

শীত বাড়তেই দেশে ফের বার্ড ফ্লু’র প্রকোপ, একাধিক রাজ্যে জারি

অনলাইন প্রতিনিধি :- শীত বাড়তেই দেশে ফের বার্ড ফ্লু’র প্রকোপ। একই সঙ্গে তামিলনাডু এবং কেরলের একাধিক জেলায় বার্ড ফ্লু ছড়ানোর খবর মিলেছে। দুই রাজ্যেই কৃষকদের মধ্যে সতর্কতা জারি করেছে প্রশাসন। জানা গিয়েছে, গত কয়েক দিনে কেরলের মূলত আলাপ্পুজা, কোট্টায়াম জেলায় বহু মুরগির এইচ৫এন১ আভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। একই পরিস্থিতি তামিলনাড়ুর একাধিক […]readmore

বিদেশ

ইউনুসের বিপজ্জনক খেলা

বাংলাদেশে চলমান হিংসা আর নৈরাজ্যের শেষ কোথায়? 'ঘৃণার রাজনীতিতে দেশ চালানো এবং বাংলাদেশে ভারতবিদ্বেষ ও মৌলবাদের জোট গড়ে ইউনুস যে ভেলকি দেখাতে চাইছেন মনে হয় এবার তাতে ফুলস্টপ দেওয়ার সময় এসেছে।ইতিমধ্যেই এই হিংসার আগুনে পুড়েছে একাধিক প্রাণ।ময়মনসিংহে বস্ত্র শ্রমিক দীপু দাসকে পিটিয়ে হত্যা করে দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তোলাবাজির অভিযোগ তুলে সংখ্যালঘু হিন্দু যুবক […]readmore

গুরুত্ব পূর্ন সংবাদ ত্রিপুরা খবর

অবক্ষয়ের আরও এক নৃশংসতা সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে খুন করেছে

অনলাইন প্রতিনিধি:- সামাজিক অবক্ষয়ের আরও এক নৃশংসতা সামনে এলো। সম্পত্তির লোভে নিজের জন্মদায়িনী বৃদ্ধা মাকেই খুন করে ফেললো মেয়ে। আর এই নৃশংসতায় তাকে যোগ্য সহযোগিতা করেছে স্বামী। দু'জনে মিলেই বৃদ্ধাকে খুন করেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, এই হত্যাকাণ্ডের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে, বৃদ্ধা মায়ের গলায় থাকা স্বর্ণের চেন, কান ছিঁড়ে কানের দুল, হাতের চুড়ি […]readmore