অনলাইন প্রতিনিধি :-রাজ্যে সুশাসন না, বিজেপি সরকারের দৌলতে নির্যাতন চলছে। রাজ্যে মাত্র ৪০ শতাংশ মানুষের সমর্থনে বিজেপি ক্ষমতা দখল করলেও রাজ্যবাসীর স্বার্থে এরা কাজ করছে না। উল্টো নিজেদের আমোদ-প্রমোদ, দেশ-বিদেশ ভ্রমণ, বিজ্ঞাপনের নামে রাজ্যের কোষাগার পর্যন্ত ফাঁকা করে দিচ্ছে জনবিরোধী বিজেপি সরকার। রাজ্যের টাকা দিল্লী, পাঞ্জাব, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে। তবে ভালো দিক […]readmore
Tags : ত্রিপুরা
অনলাইন প্রতিনিধি :-মানব পাচার থেকে শুরু করে, ভারতবিরোধী আন্তর্জাতিক অপরাধীদের নিরাপদ করিডর এবং আশ্রয়স্থল হয়ে উঠেছে ত্রিপুরা।যা রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরা যে মানব পাচারকারী এবং আন্তর্জাতিক অপরাধীদের মুক্তাঞ্চল ও করিডর হয়ে উঠেছে, তা আরও একবার হাতেনাতে প্রমাণিত হলো। মঙ্গলবার গভীর রাতে জাতীয় তদন্তকারী সংস্থা, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) […]readmore
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। জল আনতে গিয়ে রেলে কাটা পড়ে অকালে মর্মান্তিক মৃত্যু হল দুই অবুঝ কন্যা সন্তানের জননীর। ঘটনা বুধবার চরিলামের কড়ইমুড়া এলাকায়। আগরতলা-সাবরুমগামী রেলের নিচে চাপা পড়ে দিপু নম: নামে ২৬ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়। মহিলার বাপের বাড়ি এলাকায় এই ঘটনা। ঘটনার জেরে মৃত মহিলার পিতা-মাতা সহ আত্মীয় পরিজন কান্নায় ভেঙে […]readmore
অনলাইন প্রতিনিধি :-উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের পেঁড়া, শুধু গোটা দেশেই নয়,দেশের বাইরেও খ্যাতি রয়েছে। সারাদেশে প্রতিদিন নানা স্বাদের, নানা রকমের হাজার হাজার কেজি পেঁড়া তৈরি হয়। কিন্তু ত্রিপুরার উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের পেঁড়া যেন সবথেকে আলাদা। স্বাদে, গন্ধে, গুনমানে ত্রিপুরেশ্বরী মায়ের প্রসাদ অতুলনীয়। বর্তমান প্রযুক্তির হাত ধরে উদয়পুর মাতাবাড়ির পেঁড়ার সুখ্যাতি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও […]readmore
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার রাতভর রাজ্যের একাধিক জায়গায় বড় ধরনের অভিযান চালায় এন আই এ’র বিশেষ টিম। অত্যন্ত গোপনে এই অভিযান চালায় বলে খবর। রাজ্য পুলিশ তো দূরের কথা, কাক পক্ষীও টের পায়নি। সাব্রুম থেকে তিন জন, বিলোনীয়া থেকে দুই জন, মধুপুর থেকে কয়েকজন। রাজ্য থেকে মোট ২৭ জন কে এন আই এ বিশেষ টিম তুলে […]readmore
অনলাইন প্রতিনিধি :-রাঁচিতে অনূর্ধ্ব ১৯ জুনিয়র মহিলাদের টি-২০ ক্রিকেটে রাজ্যদলের পরাজয় অব্যাহত থাকল। হায়দ্রাবাদ, তামিলনাড়ুর কাছে বিশ্রী পরাজয়ের পর মাঝে অরুণাচলের বিরুদ্ধে জয় পেলেও পরের ম্যাচেই সেই চেনা পরাজয়ের গলিতেই ফিরে আসে রাজ্য দল।আজ নিজেদের চতুর্থ ম্যাচে রাজ্যদল উত্তর প্রদেশের কাছে ৯ উইকেটে পরাজিত হয়।জঘন্য ব্যাটিং ব্যর্থতায় রাজ্যদল ২০ ওভারে মাত্র ৫৬ রানই তুলতে পারে […]readmore
কারায় দুর্নীতির উপাখ্যান-২ চাল চুরি কাণ্ডে সরকার ও মন্ত্রীর ভূমিকা
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় কারাগারে নজিরবিহীন ‘চাল চুরি কাণ্ডে মূল অভিযুক্তকে বাঁচাতে তোড়জোড় ঘিরে প্রশ্ন’ শীর্ষক সংবাদ মঙ্গলবার দৈনিক সংবাদে প্রকাশিত হওয়ার পরই বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এতবড় দুর্নীতি প্রমাণিত হওয়া সত্ত্বেও বিশেষ করে রাজ্য সরকার এবং দপ্তরের মন্ত্রীর নির্বিকার ভূমিকা ঘিরে জনমনে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।এ ক্ষেত্রে দপ্তরের মন্ত্রীর ভূমিকা বেশ সন্দেহজনক […]readmore
অনলাইন প্রতিনিধি :-এবার এক ভুয়া প্রাণী চিকিৎসক ধরা পড়লো এলাকাবাসীর হাতে। ঘটনা, মঙ্গলবার দুপুরে গোলাঘাটি এলাকায়। ভূয়ো প্রাণী চিকিৎসকের নাম কৃষ্ণ দাস। সে জম্পুইজলা এলাকায় মানুষের কাছে নিজেকে একজন প্রাণী চিকিৎসক বলে দাবি করেন। এতেই শেষ নয় কৃষ্ণ দাস জম্পুইজলায় গৃহস্থের বাড়িতে গিয়ে তাদের অসুস্থ গৃহপালিত পশুদের সুস্থ করে তোলার নাম করে মোটা অংকের টাকাও […]readmore
অনলাইন প্রতিনিধি :-পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার মহকরণের কনফারেন্স হলে ভার্চুয়ালি রাজ্যের আট জেলায় পরিবহনে ক্যাশলেস লেনদেনের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন। সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা চালু হওয়ার পর থেকে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রযুক্তির কল্যাণে হাতের মুঠোয় চলে এসেছে ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবা। মোবাইলের মাধ্যমে এক মুহূর্তে সর্বত্র টাকা পাঠানো যায়। […]readmore
অনলাইন প্রতিনিধি :-দিন আসে দিন যায়, বছর যায় বছর আসে। সরকার যায় নতুন সরকার আসে। দশকের পর দশক প্রতিশ্রুতির বন্যায় ভাসে পাহাড়ের জনজীবন। কিন্তু পাহাড়ের মানুষের ভাগ্য আর ফিরে না। পাহাড়ের জনজীবনে কোনও পরিবর্তন নেই। দুর্বিষহ জীবনই যেন তাঁদের কপালের লিখন। কথায় বলে “জলই জীবন “।অথচ সেই জলই নেই! স্বাধীনতার ৭৫ বছর পরও ত্রিপুরার পাহাড়ের […]readmore