দিল্লিতে অফিস খোলার তোড়জোড় ঋতব্রত শিবিরের

কলকাতা, ২৭ জুলাই- জাতীয় রাজনীতিতে নিজেদের অধিকার ও আধিপত্য প্রতিষ্ঠায় দিল্লিকে পাখির চোখ করেছে ঋতব্রত তৃণমূল। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগেই রাজধানীর প্রাণকেন্দ্র কনট প্লেসে পাকাপাকি দলীয় কার্যালয় খুলতে চলেছে ‘আসল’ তৃণমূল। কালীঘাটপন্থী বা মূল তৃণমূল নেতৃত্ব এই গোষ্ঠীকে আমল দিতে নারাজ হলেও, আইনি ও নির্বাচনী খাতায় দুই শিবিরই এখন ‘তৃণমূল’ নাম এবং ‘ঘাসফুল’ প্রতীকের দাবিদার।

            মমতা বন্দ্যোপাধ্যায় বা পরবর্তীতে মুকুল রায়ের ১৮১ সাউথ অ্যাভিনিউয়ের সরকারি বাংলো থেকেই দলের কাজ পরিচালিত হত। এর পর রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের বাংলোই হয়ে ওঠে দিল্লির ঠিকানা। মাঝখানে সাংসদ পার্থ ভৌমিকের বাসভবনে কার্যালয় স্থানান্তরিত হলেও, তিনি তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়ায় তা বন্ধ হয়ে যায়। এই সমস্যা কাটাতে  এবার কনট প্লেসে স্থায়ী দফতর গড়ার কাজ জোরকদমে চালাচ্ছে ঋতব্রত শিবির। ঋতব্রত শিবিরের নবনিযুক্ত চেয়ারম্যান অরূপ রায় বলেন, ‘দিল্লিতে আমাদের একটি পার্টি অফিস চূড়ান্ত হয়ে গিয়েছে। দ্রুত উদ্বোধনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’

            গোটা বিষয়টিকে কটাক্ষ করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির চাটুকারিতা করে অনেক কিছুই করা যায়। ঋতব্রত আসলে শুভেন্দু অধিকারীরই আরেকটি মুখ। ওরা কোনও অবস্থাতেই তৃণমূল কংগ্রেস হতে পারে না।’  

Sumit Chakraborty: