অনলাইন ডেস্ক, কলকাতা: ইতালির রাজধানী রোমে বুধবার ইতালির প্রধানমন্ত্রী Giorgia Meloni-র সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi। পাঁচ দেশের সফরের শেষ পর্যায়ে রোমে পৌঁছে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেন দুই রাষ্ট্রনেতা। বৈঠকের আগে মেলোনি নিজেই মোদিকে স্বাগত জানান এবং পরে দু’জনকে একসঙ্গে রোমের পপ ঐতিহাসিক Colosseum ঘুরতেও দেখা যায়।
সূত্রের খবর, ভারত-ইতালি সম্পর্ককে “Special Strategic Partnership”-এ উন্নীত করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য, প্রতিরক্ষা, পরিচ্ছন্ন জ্বালানি, প্রযুক্তি, সামুদ্রিক নিরাপত্তা এবং India-Middle East-Europe Economic Corridor (IMEC) নিয়ে বিস্তারিত কথা হয় দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে।বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদি জানান, বর্তমানে ৮০০-রও বেশি ইতালীয় সংস্থা ভারতের উন্নয়নে কাজ করছে। তিনি বলেন, ২০২৫-২০২৯ সালের যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা ভারত-ইতালি সম্পর্ককে আরও বাস্তবভিত্তিক ও ভবিষ্যতমুখী করবে।এই সফরের আরেকটি বড় আকর্ষণ ছিল “Melodi” মুহূর্ত।
সামাজিক মাধ্যমে জনপ্রিয় এই জুটিকে আবারও হালকা মেজাজে দেখা যায়। মোদি মেলোনিকে ভারতীয় “Melody” টফি উপহার দেন, যা নিয়ে দু’জনের হাসি-মজার ভিডিও ভাইরাল হয়েছে। এছাড়াও জানা গিয়েছে, দুই নেতা বৈঠকের পরে একটি গাছও রোপণ করেন, যা ভারত-ইতালি বন্ধুত্বের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।