হরমুজ প্রণালীতে ফের আক্রমণ ইরানের, নিহত ভারতীয় নাবিক

তেহরান, ১৪ জুলাই : হরমুজ প্রণালীতে ফের আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। আর তাতেই নিহত হয়েছেন এক ভারতীয় নাবিক। জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির দু’টি তেলবাহী ট্যাঙ্কারে আছড়ে পড়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, জখম নাবিকদের মধ্যে ছ’জন ভারতীয় এবং দু’জন ইউক্রেনীয়।

            রবিবার সকালে ওমান উপকূলের কাছে সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ আক্রান্ত হয়েছিল। জাহাজটিতে ১১ জন ভারতীয় ছিলেন। তাদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা গিয়েছে। কিন্তু এক জন এখনও নিখোঁজ। গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল দিল্লি। মঙ্গলবার ভোরে তেলবাহী দু’টি ট্যাঙ্কার— মোম্বাসা এবং আল বাহিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। সংযুক্ত আরব আমিরশাহি জানাচ্ছে, হামলার সময়ে দু’টি জাহাজই ওমানের জলসীমায় ছিল। সেখানে তাদের উপর হামলা হয়েছে। ইরানি আক্রমণে নিহত ভারতীয় নাবিক ছিলেন মোম্বাসা জাহাজে।

            এটিকে একটি ‘নির্লজ্জ আক্রমণ’ বলে বর্ণনা করেছে সংযুক্ত আরব আমিরশাহী। এই হামলার পূর্ণ জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে তারা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-ও ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে। হরমুজ়ে দু’টি জাহাজ ধ্বংসের কথা স্বীকার করেছে তারা।  

Sumit Chakraborty: