বিশ্বনেতাদের মুখোমুখি হবেন বাংলার মুখ্যমন্ত্রী, শনিবার যাচ্ছেন দিল্লি

কলকাতা, ১১ সেপ্টেম্বর– এবার দিল্লিতে হেভিওয়েট বিশ্বনেতাদের মুখোমুখি হওয়ার সুযোগ আসছে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে। রাজধানী দিল্লিতে আয়োজিত দুই দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নিতে শনিবার বিকেলেই দিল্লি উড়ে যাবেন তিনি। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই হাই-প্রোফাইল নৈশভোজে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মতো রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একই আসরে শামিল হবেন বাংলার মুখ্যমন্ত্রী।

            কেন্দ্রীয় সরকারের মেগা আয়োজনে ভারত মণ্ডপমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনার পর শনিবার রাতে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্মানার্থে এই বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন শুভেন্দু অধিকারী। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনুষ্ঠানটি দেশের জন্য অত্যন্ত বড় একটি আয়োজন। সব মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমার জন্য এটা অত্যন্ত গর্বের মুহূর্ত। আমিও কাল উপস্থিত থাকব।’

Sumit Chakraborty: