বৃহস্পতিবার | ০৯ এপ্রিল ২০২৬
ত্রিপুরা খবর

বিদ্যুৎ ব্যবস্থার সংস্কারে গতিঃ রতন,ট্রান্সফরমারের ক্ষমতা বাড়িয়ে-নিরবচ্ছিন্ন পরিষেবার উদ্যোগ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে আর ও মজবুত, আধুনিক ও নিরবচ্ছিন্ন করতে বড়সড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড (টিএসইসিএল)। ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়নই এখন নিগমের মূল লক্ষ্য। তারই অঙ্গ হিসেবে প্রথমধাপে আগরতলা শহরের গুরুত্বপূর্ণ তিনটি সাব স্টেশনে ট্রান্সফরমারের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা […]readmore

দেশ

সাইবার অপরাধীদের বিরুদ্ধে এফআইআর,ইসকনের নাম নিয়ে ভুয়ো ওয়েবসাইটে প্রতারিত ভক্তরা!!

অনলাইন প্রতিনিধি :-উৎসবের মরশুমে বুকিং মায়াপুর রুম বুকিং ওয়েবসাইটে প্রতারিত ভক্ত এবং পর্যটকরা। আর এই অভিযোগ সামনে আসার পরেই এফআইআর দায়ের করল ইসকন কর্তৃপক্ষ। সেই সঙ্গে এই প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে ইসকন।ইসকন মায়াপুরে তীর্থযাত্রীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে ইসকন মায়াপুর একটি গুরুতর অনলাইন প্রতারণার ঘটনা সামনে আনল। এই প্রতারণার জেরে বিশ্বের বিভিন্ন প্রান্ত […]readmore

স্বাস্থ্য

ওষুধে জিএসটি কমলেও সুবিধা পাচ্ছে না প্রান্তিক দরিদ্র মানুষেরা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ওষুধের উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করলেও রাজ্যের সাধারণ মানুষ তার কোনও সুবিধা পাচ্ছে না। অভিযোগ উঠেছে, অধিকাংশ ওষুধ বিক্রেতা জিএসটি কমার সুবিধা ক্রেতাদের দিচ্ছে না। বরং ২২ সেপ্টেম্বর আগে নির্মিত ওষুধের ক্ষেত্রে যে ৭ শতাংশ ছাড় দেওয়া বাধ্যতামূলক, তা না দিয়ে সেই অর্থ নিজেদের মুনাফায় যোগ করছেন […]readmore

ত্রিপুরা খবর

মানুষের মাথাপিছু আয় বাড়ছে বিজেপি আমলেই: কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান সরকারের আমলেই রাজ্যের মাথাপিছু আয় ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তার চিত্র ধরা পড়ে ব্যাঙ্কগুলির দিকে লক্ষ্য করলে। এ কথা বললেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের মানুষের আয় বৃদ্ধির যুক্তি দেখাতে গিয়ে এক তথ্য দিয়ে কৃষিমন্ত্রী বলেন, রাজ্যের ৪২ লক্ষ লোকের মধ্যে গ্রামীণ ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট রয়েছে ৩১ লক্ষ ২৫ হাজার […]readmore

সম্পাদকীয়

নতুন বছর কোন পথে!!

যারা বিশ্বরাজনীতির খবরাখবর রাখেন, তাদের মধ্যে খুব কম লোকই ২০২৫ সালকে বিদায় জানাতে দুঃখ পেয়েছেন। অত্যন্ত বিশৃঙ্খল, অস্থির ও টালমাটাল ছিল সারা বিশ্ব। আন্তর্জাতিক ব্যবস্থায় বিপুল অনিশ্চয়তা তৈরি হয়েছে এই সময়ে, এর অধিকাংশের পেছনে একমাত্র না হলেও প্রধান কারণ হয়েছিল আমেরিকা। নতুন বছর শুরু হয়ে গেছে। বছরের শুরুতেই ট্রাম্প সরকারের বর্ষপূর্তির অন্য তোড়জোড় এখন। আর […]readmore

ত্রিপুরা খবর

রাজ্যের উন্নয়নে রিপোর্ট কার্ড বিপ্লবের!!

অনলাইন প্রতিনিধি :- রাজ্যসভা এবং পরবর্তীকালে লোকসভার সাংসদ হিসাবে মোট তিন বছরের কার্যকালে যাবতীয় কাজের রিপোর্ট রাজ্যবাসীর সামনে তুলে ধরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। ধলেশ্বর তার ভাড়া নেওয়া আবাসনে বৃহস্পতিবার ভিড়ে ঠাসা এক সাংবাদিক সম্মেলনে সাংসদ শ্রীদেব রাজ্যবাসী এবং উত্তরপূর্বের রাজ্যগুলোর উন্নয়নে সংসদে তোলা দাবি ও তার কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য […]readmore

সম্পাদকীয় সম্পাদকীয়

ইরান কি রাজতন্ত্রমুখী!

এই কথা ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিরা এই প্রথম প্রচণ্ড মার খেলো। মার খেয়েছে ইরানের হাতে।এই বিষয়টি ইজরায়েল যেমন মেনে নিতে পারছে না তেমনি ইজরায়েলের মার খাওয়া সহ্য করতে পারেনি ইসরায়েলের সহোদর বা বৃহৎ ছায়া আমেরিকা। ফলে ইরান যে বিশ্বশক্তির চরম শত্রু হিসাবে যুদ্ধের ময়দানেই থাকবে তাতে বিস্ময়ের কিছু নেই। কিন্তু ইরানকে আজ শুধু বাইরের […]readmore

ত্রিপুরা খবর

আগরতলা সেক্টরে বিমান,আরও কমছে, দুর্ভোগের শঙ্কা!!

অনলাইন প্রতিনিধি :-আবারও আগরতলা সেক্টরে বিমান পরিষেবা আরও সংকুচিত করা হচ্ছে। তাতে রাজ্যের বিমান যাত্রীদের বহিঃরাজ্যে যাতায়াতে সুবিধা কমছে। আগামী ১ ফেব্রুয়ারী থেকে আকাশা এয়ার সংস্থার বিমান কমিয়ে দেওয়া হচ্ছে। আকাশার ১৮১ আসনের বোয়িং বিমান আগরতলা-গুয়াহাটি হয়ে বেঙ্গালুরুতে প্রতিদিন উভয় দিকে যাতায়াত করে। কিন্তু আগামী ১ ফেব্রুয়ারী থেকে রাজ্যের যাত্রীদের এই রুটে আকাশার বিমানে যাতায়াতের […]readmore

বিদেশ

চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন!!

অনলাইন প্রতিনিধি :- থাইল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল ভারী একটি ক্রেন।বুধবার সকালে ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। এদিন সকালে ট্রেনটি উবোন রাতচাথানি প্রদেশের উদ্দেশে রওয়া দিয়েছিল। জানা গিয়েছে, ওই রুটেই উচ্চ গতি সম্পন্ন রেল প্রকল্পের কাজ চলছিল। আর, সেখানেই ক্রেনটি কাজ করছিল। ট্রেনটি তার […]readmore

ত্রিপুরা খবর

ভিবি জি রাম জি প্রকল্পে,অধিক কর্মসংস্থানের গ্যারান্টি পাবেন মানুষ :

অনলাইন প্রতিনিধি :-২০০৫ সালে এমজিএনরেগা প্রকল্প চালু হবার পর সরকারী এই প্রকল্পের অর্থ দেদার লুট হয়েছে গোটা রাজ্যে। বামফ্রন্ট সরকার ২০০৫ সালের পর থেকে রেগার অর্থ ব্যবহার করে ক্ষমতা আঁকড়ে রেখেছিল ২০১৮ অবধি। এবার দেশের প্রধানমন্ত্রী এমজিএনরেগা প্রকল্পকেই নতুন আইনে নিয়ে এসেছেন সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং গ্যারান্টিযুক্ত গ্রামীণ কর্মসংস্থানের ব্যবস্থা রূপে। যার নতুন নামকরণ বিকশিত ভারত […]readmore