বৃহস্পতিবার | ০৯ এপ্রিল ২০২৬
ত্রিপুরা খবর

রাজ্যে প্রথমবারের মতো ত্রিপুরা স্টেট গেমসের প্রস্তুতি চূড়ান্ত!!

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক,১৭ ফেব্রুয়ারী:-আসন্ন ত্রিপুরা স্টেট গেমস - ২০২৬ আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। মাঝে আর কয়েকটা দিন বাকি। আগামী বাইশ ফেব্রুয়ারী থেকে রাজ্যে শুরু হতে যাচ্ছে প্রথমবারের মতো ত্রিপুরা স্টেট গেমসের আসর। মঙ্গলবার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন (টিওএ) এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই মেগা ইভেন্টের বিস্তারিত দিক ও প্রস্তুতির পরিকল্পনা যাবতীয় বিষয় তুলে ধরেছে। রাজধানীর […]readmore

সম্পাদকীয়

সম্পর্কের সন্ধিক্ষণ

সম্পাদকীয়, ১৭ ফেব্রুয়ারী: বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে প্রায় দীর্ঘ দুই দশক পরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতার প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল, এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। ২০২৪ সালে শেখ হাসিনা-র ক্ষমতাচ্যুতির পর যে রাজনৈতিক অনিশ্চয়তা, অন্তবর্তী প্রশাসন এবং রাস্তায় আন্দোলনের আবহ তৈরি হয়েছিল, তার পরিসমাপ্তিতে এই নির্বাচন নিঃসন্দেহে গণতান্ত্রিক কাঠামোর পুনঃপ্রতিষ্ঠার বার্তা বহন করে। […]readmore

গুরুত্ব পূর্ন সংবাদ ত্রিপুরা খবর

রামপ্রসাদ সহ ৭ জনের নামে এফআইআর

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী: চাপে পড়ে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের নামে মামলা নিল এডি নগর থানার পুলিশ। তার সঙ্গে মেয়র ইন কাউন্সিল সহ আরও ছয়জনের নামে মামলা নেওয়া হয়েছে। আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক শানিত দেবরায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলাটি নিয়েছে এডি নগর থানা। সোমবার রাতে এই মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার নম্বর […]readmore

দেশ বিদেশ

আগরতলা পাসপোর্ট সেবাকেন্দ্রওপারে পরিস্থিতি বদল বাড়ছে পাসপোর্ট আবেদন

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী: বাংলাদেশে নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলতেই আগরতলা পিএসকে তথা পাসপোর্ট সেবাকেন্দ্রে নতুন পাসপোর্ট ও নবীকরণের আবেদনে হঠাৎ ভিড় বেড়েছে। গত প্রায় দেড় বছর ধরে যে আবেদন সংখ্যা নিম্নমুখী ছিল তা এখন দ্রুত ঊর্ধ্বমুখী বলে পিএসকে সূত্রে জানা গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর সেখানকার পরিস্থিতি জটিল […]readmore

দেশ বিদেশ

তারেককে ভারত সফরে আসার আমন্ত্রণ বিড়লার

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এসময় তিনি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এ তথ্য জানিয়েছেন। বিএনপি সরকারের শপথ গ্রহণের পর বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। হাইকমিশনার রিয়াজ […]readmore

ত্রিপুরা খবর

ডেমডুমে জনসভায় মুখ্যমন্ত্রীএডিসিতে চলছে লুট বাণিজ্য ৫ বছরে কোনো উন্নয়নই

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী: তিপ্রা মথা রাজ্যে সাম্প্রদায়িক সুরসুরি দিচ্ছে। তারা পাঁচ বছরে এডিসি এলাকাতে কোনো উন্নয়ন করেনি। এডিসি এলাকাতে লুট বাণিজ্য চালাচ্ছে। এডিসির ক্ষমতায় থাকা ব্যক্তিরা বিদেশ ভ্রমণে ব্যস্ত। বর্তমান রাজ্য সরকার রাজ্যের উনিশটি জনজাতির উন্নয়ন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিপ্রা মথা জেলা পরিষদের ক্ষমতায় আসার পর জেলা পরিষদ এলাকার শিক্ষা […]readmore

গুরুত্ব পূর্ন সংবাদ ত্রিপুরা খবর

সাংবাদিকদের হুমকি ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী: সাম্প্রতিককালে রাজ্যের দুই জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়ক যেভাবে বরিষ্ঠ দুই সাংবাদিক তথা সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছেন, দুই সম্পাদকের বিরুদ্ধে নানাভাবে কুৎসা ছড়িয়ে সমাজে তাদেরকে হেয় প্রতিপন্ন করছেন, তা এককথায় নজিরবিহীন। এমন পরিস্থিতি রাজ্যে বিগত দিনে ঘটতে দেখা যায়নি। রাজ্যের সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের সাথে সরকার, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের নানা […]readmore

দেশ বিজ্ঞান

এআই সামিটে নাকাল উদ্যোক্তারা

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী: খাবার খাওয়া যাচ্ছে না। কারণ খাদ্য স্টলগুলি নিচ্ছে না ডিজিটাল পেমেন্ট। দিতে হবে নগদ টাকা। যারা স্টল দিয়েছে, প্রদর্শনী করেছে, পণ্য নিয়ে এসেছে, প্রেজেন্টেশন দেবে বলে হাজির হয়েছে, তাদের জন্য না আছে জল, না আছে খাবার। শুধু মাত্র আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের মতো আধুনিকতম এত বড় আন্তর্জাতিক সম্মেলন প্রথমবার ভারতে হচ্ছে, […]readmore

বিদেশ

তিন দশক পর প্রধানমন্ত্রীর চেয়ারে নতুন মুখতারেক রহমান মন্ত্রিসভার শপথ

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী: বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তার মন্ত্রী পরিষদের ৪৯ সদস্য (মন্ত্রী) শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ পড়িয়েছেন আওয়ামী লীগ আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিন দশক পর নতুন একজন রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী হিসেবে পেলো বাংলাদেশ। রেওয়াজ ভেঙে এবং রাষ্ট্রপতির অফিস বঙ্গভবনের বদলে […]readmore

গুরুত্ব পূর্ন সংবাদ ত্রিপুরা খবর

অপসারিত ভোক্তা আদালতের বিচারক

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী: রাজ্যে নজিরবিহীন ঘটনা। একজন অবসরপ্রাপ্ত গ্রেড ওয়ান জুডিশিয়াল অফিসার তথা ভোক্তা আদালতের বিচারককে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। এই ধরনের নজির রাজ্যে আর নেই। টিপিএসসির চেয়ারম্যান কুশ কুমার শর্মার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল। বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠায় তিনি বাধ্য হয়ে নিজে গিয়ে রাজ্যপালের […]readmore