বুধবার | ০৪ মার্চ ২০২৬

ইরানের সুপ্রিম লিডার যেই হন না কেন, তাকে নির্মূল করা হবে

 ইরানের সুপ্রিম লিডার যেই হন না কেন, তাকে নির্মূল করা হবে

Israel Katz বুধবার স্পষ্ট করে দেন, “তার নাম কী বা কোথায় লুকিয়ে আছেন, তা গুরুত্বপূর্ণ নয়।”

অনালাইন ডেস্ক, কলকাতা: ইজরায়েলের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ (Israel Katz) বুধবার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরানের শাসকগোষ্ঠী যাঁকেই নতুন সুপ্রিম লিডার হিসেবে বেছে নিক না কেন, যদি তিনি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা চালিয়ে যান, তবে তাকেও টার্গেট করে সরিয়ে দেওয়া হবে।

এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ইরান নতুন সুপ্রিম লিডার নির্বাচনের প্রক্রিয়ায় এগোচ্ছে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এ নিয়ে দ্বিতীয়বার দেশের সর্বোচ্চ ধর্মীয়-রাজনৈতিক নেতা নির্বাচন হতে চলেছে। গত শনিবার যৌথ মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা Ayatollah Ali Khamenei নিহত হন। তার পরদিনই তেহরান প্রতিশোধের হুঁশিয়ারি দেয়।

এক্স (অধুনা টুইটার)-এ পোস্ট করে কাট্‌জ লেখেন, “ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা যাকে-ই নিয়োগ করুক, যদি তিনি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা চালিয়ে যান, আমেরিকা, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলিকে হুমকি দেন এবং ইরানের জনগণকে দমন করেন—তবে তিনি নিশ্চিতভাবেই নির্মূল করার লক্ষ্য হবেন।”

তিনি স্পষ্ট করে দেন, “তার নাম কী বা কোথায় লুকিয়ে আছেন, তা গুরুত্বপূর্ণ নয়।”
কাট্‌জ আরও জানান, প্রধানমন্ত্রী ও তিনি Israel Defense Forces (আইডিএফ)-কে নির্দেশ দিয়েছেন, ‘অপারেশন লায়নস রোর’-এর লক্ষ্য পূরণে সব রকম ব্যবস্থা নিতে প্রস্তুত থাকতে।

এদিকে আইডিএফ জানিয়েছে, বুধবার সকালে তেহরানে দশম দফার হামলা শুরু হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বিমানবাহিনী তেহরানে ইরানের শাসনব্যবস্থার পরিকাঠামো লক্ষ্য করে ব্যাপক আঘাত হেনেছে।

কাট্‌জ আরও বলেন, “আমরা আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে পূর্ণ শক্তিতে অভিযান চালিয়ে যাব। লক্ষ্য হল শাসকগোষ্ঠীর সক্ষমতা ধ্বংস করা এবং এমন পরিস্থিতি তৈরি করা, যাতে ইরানের জনগণ নিজেদের শাসনব্যবস্থা বদলে দিতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *