কলকাতা, ৩০ সেপ্টেম্বর– এবার নিজের দলীয় কার্যালয়ের মধ্যেই আক্রান্ত হলেন তৃণমূলের একসময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডল। বর্তমানে তিনি ঋতব্রত তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি। বুধবার দলীয় কার্যালয়ের দোতলায় অনুব্রতর ঘরে ঢুকে তাকে চেয়ারে বসিয়ে রেখে ভাঙচুর চালালেন দুই যুবক। ধরা হল তার পাঞ্জারির কলার। হাত জোড় করে ক্ষমাও চাইতে দেখা গিয়েছেন অনুব্রতকে। ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোটের ফল প্রকাশের পর প্রথমবার সিউড়ির পার্টি অফিসে যান অনুব্রত। সিউড়ি পুরাতন বাস স্ট্যান্ডের কাছে তৃণমূলের পার্টি অফিসে যান তিনি। মূলত অবস্থা খতিয়ে দেখে স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলাই ছিল মূল বিষয়। সেই সময় আচমকা তিন যুবক মোটা গাছের ডাল, লাঠি হাতে পার্টি অফিসের ভিতরে ঢুকে আসেন। অনুব্রতের সামনেই ভাঙচুর করতে থাকেন। এসি থেকে কাচের জানলা, টেবিল, চেয়ারে ভাঙচুর চালায় তারা। অনুব্রত মণ্ডলের সামনে থাকা কাচের টেবিলেও ভাঙচুর চালায় ৩ জন যুবক। অনুব্রতকে মারধর করা না হলেও, তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পরই ৩জনকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত যুবকরা জানাচ্ছেন, ১৫ বছর তৃণমূল জামনায় তারা অত্যাচারিত। বিভিন্নভাবে শোষণ চালানো হয়েছে। সেই রাগের বর্হিপ্রকাশ। অভিযুক্তরা জানিয়েছেন তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তবে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় তাদের মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান শোনা গিয়েছে বলে দাবি করেছেন উপস্থিত অনুব্রত সমর্থকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।