আদানির হাসপাতাল প্রকল্প বাংলায়, সেপ্টেম্বরে শিলান্যাস

কলকাতা, ২০ আগস্ট– আবার শিল্প সম্ভাবনা বাংলায়। এবার নিউটাউনে হাসপাতাল গড়তে চলেছে আদানি গোষ্ঠী। শেষ পর্যন্ত কোনও পরিবর্তন না ঘটলে আগামী মাসেই সেই হাসপাতাল তথা আদানি আরোগ্য নিকেতনের শিলান্যাস করতে পারেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি।

            সূত্রের দাবি, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সচিবালয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা পড়েছে। নিউটাউনে ওই জমির আয়তন ৫১.৭৫ একর। জমির চরিত্র বদল ও অন্যান্য আনুষঙ্গিক ছাড় বাবদ আদানি শিল্পগোষ্ঠীর জন্য প্রায় ১৯৬৭ কোটি টাকা রাজস্ব ছেড়ে দিচ্ছে সরকার। তবে একই সঙ্গে নবান্নর দাবি, প্রকল্পটি চালু হলে তার প্রত্যক্ষ ও পরোক্ষ আর্থিক এবং সামাজিক সুফল এই অঙ্কের তুলনায় ঢের বেশি হতে পারে। 

Sumit Chakraborty: