শুক্রবার | ২২ মে ২০২৬

১৪ বছর পর কলকাতায় মার্কিন বিদেশসচিব, শহরে আসছেন মার্কো রুবিও

 ১৪ বছর পর কলকাতায় মার্কিন বিদেশসচিব, শহরে আসছেন মার্কো রুবিও

অনলাইন ডেস্ক, কলকাতা : সালটা ছিল ২০১২। তৎকালীন মার্কিন বিদেশসচিব Hillary Clinton কলকাতা সফরে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র সঙ্গে বৈঠক করেছিলেন। সেই সফরের প্রায় ১৪ বছর পর আবার কোনও মার্কিন বিদেশসচিবের কলকাতা সফর ঘিরে কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

এবার এক দিনের জন্য কলকাতায় আসছেন মার্কিন বিদেশসচিব Marco Rubio।মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ঘোষণায় জানানো হয়েছে, ২৩ থেকে ২৬ মে পর্যন্ত ভারত সফরে থাকবেন রুবিও। এই সফরে তিনি কলকাতা, আগ্রা, জয়পুর এবং নয়াদিল্লি পরিদর্শন করবেন। বিদেশসচিব হিসেবে এটি তাঁর প্রথম ভারত সফর।

সূত্রের খবর, কলকাতায় মার্কিন কনস্যুলেট-সংক্রান্ত কর্মসূচির পাশাপাশি ঐতিহাসিক ও কৌশলগত গুরুত্বসম্পন্ন কয়েকটি বিষয়ে আলোচনা হতে পারে। ভারত-আমেরিকা সম্পর্কের প্রায় ২০০ বছরের ইতিহাসে কলকাতার বিশেষ ভূমিকা রয়েছে। শহরটির সঙ্গে যুক্ত রয়েছে মার্কিন কূটনৈতিক উপস্থিতির দীর্ঘ ঐতিহ্য, যা রুবিওর সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।এই সফরে ভারত ও আমেরিকার মধ্যে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য, প্রতিরক্ষা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত সহযোগিতা প্রধান আলোচ্য বিষয় হতে পারে। পাশাপাশি নয়াদিল্লিতে কোয়াড (Quad) বৈঠকেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বাণিজ্য ও ভূ-রাজনৈতিক নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তার মধ্যেই রুবিওর ভারত সফর সম্পর্ককে আরও মজবুত করার বার্তা বহন করছে। কলকাতা সফর সেই কূটনৈতিক প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *