প্রকৃতি বাঁচাতে অভিনব উদ্যোগ—শামুক কিনে নদীতে ছাড়ছেন দীপংকর বড়ুয়া!!
দৈনিক সংবাদ অনলাইন:-প্রকৃতির ভারসাম্য রক্ষার এক অনন্য বার্তা নিয়ে, এক যুবকের ব্যতিক্রমী উদ্যোগ কাঞ্চনপুর মহকুমায় তৈরি করেছে আলোচনার কেন্দ্রবিন্দু।কাঞ্চনপুরের বাসিন্দা, পেশায় হোটেল ব্যবসায়ী ও ঠিকাদার দীপংকর বড়ুয়া—যিনি ‘বাবুচ্চা’ নামেই অধিক পরিচিত—নিয়েছেন এক মানবিক ও পরিবেশবান্ধব পদক্ষেপ… শামুক সংরক্ষণের উদ্যোগ।
প্রকৃতির ভারসাম্য রক্ষায় শামুকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, বিভিন্ন হাট-বাজার থেকে হাজার হাজার শামুক সংগ্রহ করে তা খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে পরিবেশের উপর তৈরি হচ্ছে এক গভীর সংকটের আশঙ্কা।এই পরিস্থিতিতেই সামনে এগিয়ে এসেছেন দীপংকর বড়ুয়া…
তিনি নিয়মিতভাবে হাট-বাজারে বিক্রির জন্য আনা বিপুল পরিমাণ শামুক কিনে নিচ্ছেন… আর তারপর সেই শামুকগুলোকে কাঞ্চনপুরের দেও নদীর মোহনায় ছড়ার জলে অবমুক্ত করে দিচ্ছেন—এক নতুন জীবনের সুযোগ করে দিতে।
গত কয়েক মাসে… তিনি লক্ষাধিক শামুক কিনে নদীর জলে ছেড়ে দিয়েছেন।
তার এই উদ্যোগে যেমন প্রাণ ফিরে পাচ্ছে অসংখ্য শামুক… তেমনি প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও রাখা হচ্ছে গুরুত্বপূর্ণ অবদান।
এই মানবিক কর্মকাণ্ডে তার পাশে রয়েছেন তার সহধর্মিণীও… স্বামী-স্ত্রী একসঙ্গে চালিয়ে যাচ্ছেন এই উদ্যোগ—যা এলাকাবাসীর মধ্যে সৃষ্টি করেছে গভীর শ্রদ্ধা ও অনুপ্রেরণা।
তাদের এই প্রচেষ্টা শুধু ব্যক্তিগত উদ্যোগ নয়… বরং সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধির এক শক্তিশালী বার্তা।
দীপংকর বড়ুয়ার এই কাজের পেছনে রয়েছে বৌদ্ধ ধর্মের অহিংসা ও প্রাণীর প্রতি করুণার শিক্ষা। তার বিশ্বাস—কোনো প্রাণীকে হত্যা নয়, তাকে বাঁচিয়ে রাখাই প্রকৃত ধর্মের পরিচয়।
আর সেই বিশ্বাস থেকেই… নিরলসভাবে তিনি চালিয়ে যাচ্ছেন এই কাজ।
এলাকাবাসীর মতে, এই উদ্যোগ একদিকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত… অন্যদিকে পরিবেশ সংরক্ষণে এক অনন্য নজির।
ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এবং স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই উদ্যোগ… অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন এই পথ অনুসরণ করার।
সব মিলিয়ে বলা যায়… যখন পরিবেশ রক্ষা আজ এক বড় চ্যালেঞ্জ… তখন কাঞ্চনপুরের দীপংকর বড়ুয়ার এই পদক্ষেপ সমাজকে নতুন করে ভাবতে শিখাচ্ছে।
তার এই উদ্যোগ নিঃসন্দেহে এক নজিরবিহীন উদাহরণ… যা ভবিষ্যতেও মানুষকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করবে।