অনলাইন প্রতিনিধি :- আফগানিস্তানের উপর নতুন করে হামলা চালাল পাক বায়ুসেনা। কাবুল, কান্দাহার, পাকতিয়া-সহ একাধিক এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। তালিবান সরকার জানিয়েছে, জনবসতিপূর্ণ এলকায় হামলা চালানো হয়েছে। হামলায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে ঘর-বাড়ি। হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে শিশুরাও রয়েছে। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান। গোয়েন্দা সূত্রে যে খবর জানা গিয়েছে, পাকিস্তানের যুদ্ধবিমানগুলি কান্দাহার বিমানবন্দর, পাকতিয়ার সামরিক ঘাঁটি এবং রাজধানী কাবুলের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। মূলত হামলা চালানো হয়েছে কান্দাহার শহরের তালিবানের আল-বদর কর্পসের সদর দফতরে। জানা গিয়েছে, বিমান হামলার সময় শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিকে, বিমান হামলায় দক্ষিণ আফগানিস্তানের বিভিন্ন অংশের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়েছে। এছাড়া, কাবুলের পুল-ই-চরখি, পক্তিয়ার চামকানি জেলার একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।