বৃহস্পতিবার | ০৫ মার্চ ২০২৬

মথা আশ্রিত দুষ্কৃতীদের হামলা!! গুরুতর জখম দুই!!

 মথা আশ্রিত দুষ্কৃতীদের হামলা!! গুরুতর জখম দুই!!

দৈনিক সংবাদ, অনলাইন।।এডিসি নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে। বিশেষ করে পাহাড়ে বিজেপি কর্মী সমর্থিত ও নেতৃত্বরা আক্রমণের শিকার হচ্ছে। অভিযোগ, তিপ্রামথা দলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সাত সকালে মথা দলের দুষ্কৃতীরা রামচন্দ্র ঘাট মন্ডলের যুব মোর্চার সভাপতি রূপক ঘোষের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। প্রায় ৪০-৫০ জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে রূপক ঘোষকে প্রচন্ডভাবে মারধর করে। দুষ্কৃতীদের মারধরের হাত থেকে রক্ষা পায়নি তার বয়স্ক মা রিনা ঘোষ। রক্তাক্ত অবস্থায় দুজনকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে গ্রামের মানুষজন। এরমধ্যে রূপক ঘোষের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সঙ্গে সঙ্গেই জিবি হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে নিজেপি দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। ঘটনার বিষয়ে বিজেপি রামচন্দ্রঘাট মন্ডলের সাধারণ সম্পাদক মনোজ দেব জানিয়েছেন, ইতিপূর্বেও এই দুষ্কৃতীরা রামচন্দ্র ঘাট বিধানসভা এলাকায় এক মন্ত্রীর উপর আক্রমণ সংঘটিত করেছে। বিজেপি দলের একটি বাইক র‍্যালি অনুষ্ঠিত হওয়ার সময়। তিনি অভিযোগ করেন, পাহাড়ে বিজেপি দল সংগঠন শক্তিশালী করার চেষ্টা করতেই, মথা দলের দুষ্কৃতীরা স্থানীয় বিধায়কের মদতে বারবার বাধা দান এবং মারধর ইত্যাদি চালিয়ে যাচ্ছে। এদিকে যুব মোর্চার সভাপতির উপর আক্রমণের ঘটনা নিয়ে খোয়াই থানায় অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *