রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬

পুটিয়ায় বিএসএফের গুলিতে গুরুতর আহত এক ব্যক্তি!!

 পুটিয়ায় বিএসএফের গুলিতে গুরুতর আহত এক ব্যক্তি!!

দৈনিক সংবাদ অনলাইন, ২২ ফেব্রুয়ারী!! রাতের নিস্তব্ধতা ভেঙে গুলির শব্দে কেঁপে উঠল পুটিয়া এলাকা। ২১ ফেব্রুয়ারী রাত আনুমানিক ৯টা নাগাদ পুটিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন এক মধ্যবয়স্ক ব্যক্তি। আহত ব্যক্তির নাম কাদির মিঞা, বয়স ৪৫। তিনি স্থানীয় বাসিন্দা এবং পেশায় শ্রমজীবী। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার রাতে কাদির মিঞা প্রতিদিনের মতোই কাজ শেষে পুটিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় সীমান্ত সংলগ্ন পুটিয়া বিওপি এলাকায় কর্মরত সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ–এর এক জওয়ান হঠাৎই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলিটি তার বা পায়ে লাগে। ঘটনাস্থলেই কাদির মিঞা মাটিতে লুটিয়ে পড়েন এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। স্থানীয়রা দ্রুত আহত কাদির মিঞা কে উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুটিয়া ও পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। গুলি চালানোর কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বিএসএফ সূত্রে জানাযায়, সীমান্ত এলাকায় টহলের সময় ‘সন্দেহজনক নড়াচড়া’ লক্ষ্য করে জওয়ান গুলি চালিয়েছিল বলে জানায়। যদিও স্থানীয় বাসিন্দারা সেই যুক্তি মানতে নারাজ। কাদির মিঞার পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পরিবারের অভিযোগ, “আমাদের পরিবারের কেউ কোনো বেআইনি কাজে জড়িত নয়। সাধারণ একজন মানুষকে বিনা কারণে গুলি করা হয়েছে। বর্তমানে আহত কাদির মিঞা আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পায়ে গুলি লেগে গভীর ক্ষত হয়েছে। আপাতত ঘটনাটির তদন্তের জন্য একটি পৃথক টিম গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *