দৈনিক সংবাদ,অনলাইন।। শুক্রবার একদিনের সরকারি কর্মসূচীতে অর্থাৎ আঞ্চলিক রাজ ভাষা সম্মেলনে অংশ নিতে ত্রিপুরা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সরকারি ঘোষণা অনুযায়ী এদিন দুপুরে বিশেষ বিমানে তিনি আগরতলা এমবিবি বিমানবন্দরে অবতরণ করবেন। এদিকে তাঁর ত্রিপুরা আগমনের আগেই এদিন সকালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে" ভাষা সন্ত্রাস সৃষ্টিকারী" আখ্যা দিয়ে ধীক্কার কর্মসূচি পালন করা হয়। কংগ্রেস ভবনের সামনে কালো পতাকা লাগিয়ে রাষ্ট্রীয় ভাষা হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে এই বিক্ষোভ প্রদর্শন করে। কংগ্রেস আওয়াজ তুলে বিজেপি ভোট চোর, গনতান্ত্রিক অধিকার হরনকারী,ধর্মীয় মেরুকরন সৃষ্টিকারী ভাষা সন্ত্রাস সৃষ্টিকারী অমিত সাহ ধীক্কার।
প্রসঙ্গত পূর্ব, উত্তর-পূর্ব এবং উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন উপলক্ষে ত্রিপুরায় এসেছে পূর্ব অঞ্চল পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্বাঞ্চল ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিমের প্রতিনিধিরা। পাশাপাশি দিল্লি থেকেও এসেছেন বিশেষজ্ঞরা। হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।
সরকারি কাজে হিন্দির ব্যবহার বৃদ্ধি এবং রাজভাষার প্রচার ও প্রসার নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে।