বুধবার | ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিকদের হুমকি ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী

 সাংবাদিকদের হুমকি ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী: সাম্প্রতিককালে রাজ্যের দুই জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়ক যেভাবে বরিষ্ঠ দুই সাংবাদিক তথা সম্পাদককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছেন, দুই সম্পাদকের বিরুদ্ধে নানাভাবে কুৎসা ছড়িয়ে সমাজে তাদেরকে হেয় প্রতিপন্ন করছেন, তা এককথায় নজিরবিহীন। এমন পরিস্থিতি রাজ্যে বিগত দিনে ঘটতে দেখা যায়নি। রাজ্যের সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের সাথে সরকার, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের নানা বিষয়ে মতানৈক্য থাকলেও, এমন পরিস্থিতি অতীতে কখনো তৈরি হয়নি। বর্তমানে যা চলছে, তা গণতন্ত্র এবং সংবিধানের চতুর্থ স্তম্ভের উপর সরাসরি আঘাত > ৭-এর পাতায় দেখুন ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী বলে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে। যার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার ফটিকরায়ের ডেমছড়ায় আয়োজিত একটি প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানান। নাম না করে ওই দুই জনপ্রতিনিধিকে মুখ্যমন্ত্রী সতর্ক করেন এবং স্পষ্ট বার্তা দেন। ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা জানি সাংবাদিকরা সংবিধানের চতুর্থ স্তম্ভ। আমাদের সরকার সাংবাদিক বান্ধব। আমাদের সরকার আসার পর থেকে আমরা সাংবাদিক বান্ধব হিসাবে কাজ করছি। আমরা যেমন সব মানুষের বান্ধব হয়ে কাজ করছি, তেমনি সংবাদমাধ্যমের বান্ধব হিসাবেও কাজ করছি। আমি এখান থেকে আজকে দৃঢ় ভাবে বলতে চাই, অনেকে নিজেদের চেয়ারের জোরে সাংবাদিকদের উল্টো পাল্টা কথাবার্তা বলেন এবং অভদ্র ভাষা এবং মিথ্যা কথা বলে যাচ্ছেন, আমি এর তীব্র প্রতিবাদ করি। এটা আমাদের কালচার নয়, এবং অন্যদেরও কালচার নয়। সেগুলো আমরা কোনও অবস্থাতেই বরদাস্ত করবো না। এবং আগামীদিন সেগুলো আমরা যা করার করবো। আমরা সকলকে সম্মান করতে চাই। এভাবেই এ দিন মুখ্যমন্ত্রী নাম না করে স্পষ্ট বার্তা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী এই বক্তব্যের পর পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয় কিনা এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *