মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশে আজ শপথ তারেকের

 বাংলাদেশে আজ শপথ তারেকের

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী: বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা আজ মঙ্গলবার সকালে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেবেন। এরপর বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা। বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবারের নির্বাচনে বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তাদের এক সময়কার মিত্র জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। দেশের আইনসভার নিয়ম অনুযায়ী থেকে। স্পিকার অপারগ হলে ডেপুটি স্পিকার শপথ পড়ান। চব্বিশের অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে নেই। ডেপুটি স্পিকার কারাগারে বন্দি। সে কারণে নতুন এমপিরা এবার শপথ নেবেন প্রধান নির্বাচন কমিশনারের কাছে। গত বৃহস্পতিবার ভোটের পর শুক্রবার রাতে ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট করা হয়। সোমবার বএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন রেখে বগুড়া ৬ আসন ছেড়ে দেন। সেক্ষেত্রে মঙ্গলবার ২৯৬ জন শপথ নেবেন। সংসদ ভবনের শপথ কক্ষে দুই শপথ পর্যায়ক্রমে হবে বলে সংসদ সচিবালয় জানিয়েছে। সকালের এ আয়োজনের পর বিকালে হবে নতুন সরকারের শপথ। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। দীর্ঘদিনের রীতি ভেঙে বঙ্গভবনের বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় এবার মন্ত্রিসভার শপথের আয়োজন করা হয়েছে। সোমবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবনির্বাচিত সদস্যরা প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ অনুষ্ঠান হবে। সকালের এ আয়োজনের পর বিকেলে হবে নতুন সরকারের শপথ। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। দীর্ঘদিনের রীতি ভেঙে বঙ্গভবনের বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় এবার মন্ত্রিসভার শপথের আয়োজন করা হয়েছে। সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ-দুটো শপথই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে পড়াতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে চিঠি পাঠিয়েছে সংসদ সচিবালয়। এসিকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথে যোগ দিতে বিদেশি অতিথিদের মধ্যে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহম্মদ মুইজ্জু, ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি, ভারতের লোকসভার স্পীকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা মঙ্গলবার ঢাকায় আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *