পাসপোর্ট হবে উটেরও, সৌদি আরবে চালু নয়া ব্যবস্থা!!
অনলাইন প্রতিনিধি :-উটদের জন্য পাসপোর্ট, তাই নাম ‘উট পাসপোর্ট’।স্থানীয় ও আন্তর্জাতিক ভাবে উটের বাজারের উন্নয়ন, সম্প্রসারণ ও বিশেষ ভাবে নিয়ন্ত্রণ, পশুপালন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যেই এই নয়া পদক্ষেপ। অভিনব উদ্যোগের নেপথ্যে রয়েছেন সে দেশের পরিবেশ, জল ও কৃষি বিভাগের উপমন্ত্রী মনসুর আলমুসাইতি। মাইক্রোচিপ ব্যবস্থাতে নথিভুক্ত থাকবে নম্বর, নাম, জন্ম, লিঙ্গ, জাতি ও রঙ, প্রজজন ক্ষমতা -সহ বিভিন্ন তথ্য। থাকবে ছবিও। একই সঙ্গে উল্লেখ থাকবে উটের মালিকের তথ্য।