বৃহস্পতিবার | ০৫ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ! বঙ্গে লক্ষ্মী ভাণ্ডারে বেড়ে হল ১৫০০ টাকা

 লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ! বঙ্গে লক্ষ্মী ভাণ্ডারে বেড়ে হল ১৫০০ টাকা

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তাদের জন্য মাসিক বরাদ্দ আরও ৫০০ টাকা করে বাড়ানো হলো।

অনলাইন ডেস্ক, কলকাতা: বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করে একাধিক গুরুত্বপূর্ণ সামাজিক ও আর্থিক ঘোষণার কথা জানালেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় বৃদ্ধি
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তাদের জন্য মাসিক বরাদ্দ আরও ৫০০ টাকা করে বাড়ানো হলো। এর ফলে—

  • সাধারণ শ্রেণির মহিলারা এখন মাসে পাবেন ১৫০০ টাকা (আগে ১০০০ টাকা)
  • তফসিলি জাতি ও জনজাতির মহিলারা পাবেন ১৭০০ টাকা (আগে ১২০০ টাকা)

এই প্রকল্পে চলতি বছরের শুরুতে যেখানে প্রায় ২৭ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল, নতুন ঘোষণার ফলে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো।

রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি
রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ডিএ বৃদ্ধি কার্যকর হবে আগামী ১ এপ্রিল থেকে

আশাকর্মী, প্যারাটিচার ও ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধি
বাজেটে আশাকর্মী, প্যারাটিচার ও সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতনও ১০০০ টাকা বৃদ্ধি করা হলো।

বেকার ভাতা চালুর সিদ্ধান্ত
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে আরও এক বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে চালু হচ্ছে বেকার ভাতা প্রকল্প

  • মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়া হবে
  • ১৫ আগস্ট থেকে এই ভাতা কার্যকর হবে
  • মাধ্যমিক উত্তীর্ণ, ২১ থেকে ৪১ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই ভাতা পাবেন

সব মিলিয়ে, এই বাজেটকে রাজ্য সরকারের একাধিক জনমুখী ও কল্যাণমূলক সিদ্ধান্তের প্রতিফলন বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *