ওড়িশায় লাইনচ্যুত সুপারফাস্ট এক্সপ্রেস !
অনলাইন প্রতিনিধি :- ওড়িশায় লাইনচ্যুত সুপারফাস্ট এক্সপ্রেস। এমজিআর চেন্নাই সেন্ট্রাল থেকে নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। বৃহস্পতিবার ওড়িশার জখপুর স্টেশনের কাছে সকাল ৮.৫১ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তবে হতাহতের কোনও খবর নেই বলে নিশ্চিত করেছেন ইস্ট কোস্ট রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক রাউত।