রবিবার | ০১ ফেব্রুয়ারি ২০২৬

শহরে রহস্যময় লাল গাড়ির তাণ্ডব ঘিরে চরম উত্তেজনা!!

 শহরে রহস্যময় লাল গাড়ির তাণ্ডব ঘিরে চরম উত্তেজনা!!

অনলাইন প্রতিনিধি :-গাড়ির মধ্যে ইট, পাথরের টুকরো দিয়ে ঢিল ছুঁড়ছেন জনতার সঙ্গে পুলিশও।উত্তেজিত জনতা লাঠি নিয়েও হামলে পড়ে গাড়ির উপর।রাস্তায় পুলিশের গাড়ি দাঁড় করিয়ে সেই রহস্যময় লাল রঙের গাড়িটিকে আটকানোর চেষ্টা হয়।কিন্তু সব চেষ্টাই বিফলে গেলো। উত্তেজিত জনতার হামলার মধ্যেই গাড়ি চালক অনেকটা ফিল্মি কায়দায় ছোট রাস্তায় গাড়ি ঘুরিয়ে, পুলিশের গাড়ি, অটোতে বেশ কয়েকবার সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিছুদূর গিয়ে রাস্তায় গাড়ি ফেলে চালক সহ অন্য এক ব্যক্তি পালিয়ে যায়। এক কথায়,ভয়ঙ্কর কাণ্ড!শনিবার এই ঘটনা কাঁঠালতলী-মহেশখলা শিল্প কারখানা এলাকায়। আমতলী থানার পুলিশ রহস্যময় চার চাকার লাল রঙের গাড়িটিকে পরে আটক করেছে। যদিও গাড়ির মধ্যে আপত্তিজনক কিছুই পায়নি পুলিশ। কী কারণে এমন ঘটনা? আমতলি থানার ওসি পরিতোষ দাস জানান, খবর ছিল নেশাদ্রব্য নিয়ে লাল রঙের গাড়িটি বাইপাস হয়ে যাবে। এই খবরের ভিত্তিতে রাণীরখামার মন্টফোর্ট স্কুলের সামনে থেকে গাড়ির পেছনে ধাওয়া করে পুলিশ। মহেশখলা শিল্প কারখানার সামনে লাল গাড়ির সামনে একটি বাস পড়ে যায়। লাল রঙের গাড়িটি আবার পেছনে ব্যাক গিয়ার দিলে পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। একই সঙ্গে একটি অটোর মধ্যেও ধাক্কা খায়। অল্পেতে রক্ষা পায় পাশ দিয়ে হেঁটে যাওয়া দুই ছাত্রী। পুলিশের সন্দেহ গাড়ির মধ্যে প্রচুর ইয়াবা ট্যাবলেট ছিল।এগুলি নিয়ে পালিয়েছে চালকসহ অন্য আরেকজন।গাড়িটি পরে পুলিশ আমতলি থানায় নিয়ে যায়।আমতলী থানার ওসি জানান, গাড়ির সূত্র ধরে অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে। তিনি জানান,গাড়ির মধ্যে নেশাদ্রব্য ছিল।এগুলি নিয়ে পালিয়েছে বলে তদন্তে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *