বৃহস্পতিবার | ০৯ এপ্রিল ২০২৬

Month: January 2026

দেশ

গঙ্গা থেকে উদ্ধার করে দুই অলিভরিডলেকে সাগরে ফেরাল বনদফতর!!

অনলাইন প্রতিনিধি :-পথ ভুলে গভীর সমুদ্র ছেড়ে মিষ্টি জলের স্রোতে গঙ্গায় ঢুকে পড়েছিল দু'টি বিরল প্রজাতির অলিভ রিডলে কচ্ছপ। কিন্তু স্থানীয় পরিবেশকর্মী ও বনদফতরের দ্রুত তৎপরতায় শেষ পর্যন্ত নিজেদের ঠিকানায় ফিরতে পারল তারা। বনদফতর উদ্যোগে কচ্ছপ দু'টিকে উদ্ধার করে বঙ্গোপসাগরের নোনা জলে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। ঘটনাটি ঘটে কলকাতার পার্শ্ববর্তী হাওড়া জেলার […]readmore

ত্রিপুরা খবর দেশ

বেঙ্গালুরুতে যৌন হেনস্তার শিকার রাজ্যের তরুণী, মামলা নিলো পুলিশ!!

অনলাইন প্রতিনিধি :-উত্তরাখণ্ডে এঞ্জেল চাকমা হত্যাকাণ্ডে এখনও ধরা পড়েনি মূল অভিযুক্ত। এইবার দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে যৌন হেনস্তার শিকার হলেন ত্রিপুরার এক মেয়ে। বেঙ্গালুরুর হেবাগডি থানা এলাকায় একটি নামি বেসরকারী হাসপাতালে কর্মরত রাজ্যের মেয়েকে প্রকাশ্যেই যৌন হেনস্তা করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই মঙ্গলবার হেবাগডি থানা ভারতীয় ন্যায় সংহিতার ৭৫ ধারা অনুযায়ী মামলা নথিভুক্ত […]readmore

দেশ

ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রয়াত অজিত পাওয়ার!!

অনলাইন প্রতিনিধি :- বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। বুধবার সকালে আচমকাই ভেঙে পড়ল তাঁর ব্যক্তিগত বিমান। সেখানে অজিতের সঙ্গে ছিলেন আরও চারজন। মুম্বই থেকে বারামতি যাওয়ার পথে আচমকাই ভেঙে পড়ে তাঁদের বিমান। প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী, সকাল পৌনে ন’টা নাগাদ বারামতিতে ভেঙে পড়ে অজিতের বিমান। সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ধরে যায়। বিমানটি […]readmore

দেশ বিদেশ

১.৫৯ লক্ষ টাকা ছুঁয়েছে সোনা, থামছে না রুপোও

অনলাইন ডেস্ক, কলকাতা: মঙ্গলবার ফিউচার্স বাজারে রুপোর দাম লাফিয়ে কেজি প্রতি সর্বকালীন রেকর্ড ৩.৫৯ লক্ষ টাকায় পৌঁছেছে। একই সঙ্গে সোনার দামও ১০ গ্রাম প্রতি জীবনের সর্বোচ্চ ১.৫৯ লক্ষ টাকা ছুঁয়েছে। ভূ-রাজনৈতিক টানাপোড়েন ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীদের শক্ত চাহিদাই এই দামের উল্লম্ফনের মূল কারণ বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) মার্চ ডেলিভারির […]readmore

দেশ বিদেশ

ভারত–ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি সই: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, কলকাতা: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (EU) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরিত হয়েছে। তিনি জানান, এই চুক্তির আওতায় বিশ্ব জিডিপির প্রায় ২৫ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের এক-তৃতীয়াংশ অন্তর্ভুক্ত। ভার্চুয়ালি ‘ইন্ডিয়ান এনার্জি উইক’-এ বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি একটি বড় অগ্রগতির কথা জানাতে চাই—গতকাল (সোমবার) ভারত ও […]readmore

ত্রিপুরা খবর

বাঁশের বুননে অস্তিত্বের সন্ধান,চাটাই ও মানুষের অদম্য লড়াই!!

অনলাইন প্রতিনিধি :-এখানে চাটাই শুধু একটি হস্তশিল্প নয়। মানেই ভাত।চাটাই মানেই বেঁচে থাকার শেষ ভরসা। বিশালগড় ব্লকের অধীন মধ্য লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের নমঃ পাড়ায় ঢুকলেই সেই সত্যটা চোখে পড়ে যায়। উঠানে উঠানে বাঁশের গন্ধ, হাতের ছন্দে বোনা জীবনের গল্প।আজ থেকে প্রায় কুড়ি বছর আগে এই পাড়ার ছবিটা ছিলো একেবারেই আলাদা।অনাহার-অর্ধাহারে দিন কাটত বহু পরিবারের। কাজ […]readmore

ত্রিপুরা খবর

মাটি ছুঁয়ে সাফল্য,কুল চাষে লাখপতি চাষি!!

অনলাইন প্রতিনিধি :-পানিসাগরের রৌয়া পানিসাগর এলাকার বাসিন্দা শামসুল হোসেন ও তার ছেলে সালমান হোসেন কুল চাষে বর্তমানে প্রেরণা হয়ে উঠেছেন গোটা পানিসাগর মহকুমায়। তারা বুঝিয়ে দিয়েছেন ইচ্ছাশক্তি, প্রয়াস ও পরিকল্পনা থাকলে জীবনের বহু দুর্দশা কাটিয়ে শক্ত পায়ে দাঁড়ানো যায়। তাদের সাফল্যের কথা বলতে বলতে টগবগে যুবক সালমান বলছিল আগে এই জমিতে তারা সবজির চাষ করতেন। […]readmore

দেশ পশ্চিমবঙ্গ

বাংলার ট্যাবলো: ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছরের ঐতিহ্যে স্বাধীনতা সংগ্রামের শ্রদ্ধার্ঘ্য

অনলাইন ডেস্ক, কলকাতা: নয়াদিল্লির কর্তব্য পথের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সোমবার নজর কেড়েছে পশ্চিমবঙ্গের ট্যাবলো। ৭৭তম প্রজাতন্ত্র দিবসের মূল ভাবনা—জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি—কে সামনে রেখে এই ট্যাবলোতে তুলে ধরা হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার ঐতিহাসিক ভূমিকা। ট্যাবলোর সামনের অংশে স্থান পেয়েছেন ঔপন্যাসিক ও চিন্তাবিদ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তাঁর অমর সৃষ্টি ‘বন্দে মাতরম’। ট্যাবলোর […]readmore

দেশ বিনোদন

পদ্মশ্রী সম্মান মা-কে উৎসর্গ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

অনলাইন ডেস্ক, কলকাতা: বাংলা চলচ্চিত্রের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রবিবার জানিয়েছেন, তিনি তাঁর প্রাপ্ত পদ্মশ্রী সম্মানটি প্রয়াত মা-কে উৎসর্গ করবেন। তাঁর চার দশকের দীর্ঘ অভিনয়জীবনে যা কিছু অর্জন, তার পেছনে মায়ের অবদানই সবচেয়ে বড় বলে জানান অভিনেতা। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, রবিবার তিনি নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ছবি দেখতে নভিনা সিনেমা হলে ছিলেন। […]readmore

ত্রিপুরা খবর

আসাম পুলিশের জালে ত্রিপুরার দুই ড্রাগস কারবারি, পিস্তল ও ইয়াবা

অনলাইন প্রতিনিধি, ধর্মনগর ২৫ জানুয়ারি।। ত্রিপুরা-আসাম আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে এক বড়সড় সাফল্য পেল আসাম পুলিশ। শনিবার রাতে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানা এলাকার নিভিয়া ওয়াচ পোস্টের পুলিশ দুটি পৃথক অভিযানে ত্রিপুরার দুই মাদক কারবারি সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, একটি দেশি পিস্তল, চোদ্দটি মোবাইল হ্যান্ডসেট এবং […]readmore