দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। চাকরি ফিরে পাওয়ার দাবিতে বৃহস্পতিবার থেকে আমরণ অনশন আন্দোলন শুরু করলো চাকরিচ্যুত শিক্ষকদের বড় অংশ। রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় অস্থায়ী মঞ্চে অনশন কর্মসূচি চলছে। যদিও ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের সংগঠন এখন নানা কারনেই দুই ভাগে বিভক্ত। একদিকে কট্টর বাম সমর্থিত, আরও স্পষ্ট করে বললে সিপিআইএম পার্টির সক্রিয় সদস্য-সদস্যাদের সংগঠন। অন্যদিকে বর্তমান শাসকপন্থি সংগঠন। অনশনে বসেছে সরকারপন্থি চাকরিচ্যুত শিক্ষকরা। এই আন্দোলন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার।
- Dainik Digital in ত্রিপুরা খবর
১০,৩২৩,আমরণ অনশনে!!
Leave a Comment