রবিবার | ১৫ ফেব্রুয়ারি ২০২৬

স্বর্ণকমল সিলভার অ্যান্ড গোল্ড জুয়েলারি পুনরারম্ভ

 স্বর্ণকমল সিলভার অ্যান্ড গোল্ড জুয়েলারি পুনরারম্ভ

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী: শনিবার রাজধানীর শান্তিপাড়া ঘোষপট্টি স্থিত স্বর্ণকমলের শোরুমের পুনরারম্ভ করা হলো এক অনুষ্ঠানের মাধ্যমে। এদিন স্বর্ণকমল জুয়েলার্সের সিস্টার ব্র্যান্ড স্বর্ণকমল সিলভার অ্যান্ড গোল্ডের আত্মপ্রকাশ ঘটলো আধুনিক সিলভার জুয়েলারি মল হিসেবে। যা বহন করছে গ্রাহকদের অটুট বিশ্বাস, নিখুঁত কারিগরি দক্ষতা এবং বহু দশকের ঐতিহ্য।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলার জগন্নাথ মন্দিরের মহারাজ এবং স্বর্ণকমল জুয়েলার্সের প্রতিষ্ঠাতা গোপালচন্দ্র নাগ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণকমল জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডা. জুহিলি দেববর্মা এবং স্বর্ণকমল সিলভার অ্যান্ড গোল্ডের স্বত্বাধিকারী শিউলি নাগ সহ বহু বিশিষ্ট অতিথি, শুভানুধ্যায়ী ও গ্রাহকবৃন্দ। স্বর্ণকমল জুয়েলার্স-এর প্রতিষ্ঠাতা গোপাল চন্দ্র নাগ ত্রিপুরার জনগণকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, স্বর্ণকমলের প্রকৃত শক্তি সবসময়ই গ্রাহকদের বিশ্বাস ও ভালোবাসা, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। জুয়েলারির পুনরারম্ভ উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ উদ্বোধনী অফার ঘোষণা করা হয় এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *