মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬

সিএনজি পিএনজি গ্যাসের দাম বাড়ল

 সিএনজি  পিএনজি গ্যাসের দাম বাড়ল

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ৯ মার্চঃ গরিব মধ্যবিত্তের উপর আরও চাপ বাড়ল। রান্নার গ্যাসের সিলিন্ডারের পর দাম বাড়ল সিএনজি এবং পিএনজিতে। অর্থাৎ বাড়িঘরে পাইপলাইনে গ্যাসেও দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। গ্যাসের দাম বাড়ায় পিএনজি এবং সিএনজির দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন টিএনজিসিএলের ম্যানেজার পি. ভট্টাচার্য। নতুন দাম সোমবার রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। পশ্চিম জেলায় সিএনজি গ্যাসের দাম ৮০ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দাঁড়াল ৮২ টাকা। গোমতী জেলায় ৮৫ টাকা ৩৩ পয়সা থেকে বেড়ে দাঁড়াল ৮৬ টাকা ৮০ পয়সা। পশ্চিম জেলায় পিএনজি গ্যাসের দাম ৪০ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে দাঁড়াল ৪২ টাকা ৩০ পয়সায়। গোমতী জেলায় পিএনজি বাণিজ্যিক গ্যাসের দাম একই থাকলেও পশ্চিম জেলায় বাণিজ্যিক পিএনজি গ্যাসের দাম ৫২ টাকা ২৭ পয়সা থেকে বেড়ে দাঁড়াল ৫৩ টাকা ২৭ পয়সায়। বোধজংনগর ইন্ডাস্ট্রিতে আইজিসি গ্যাসের দাম অবশ্য বাড়ানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *