সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

সম্পত্তির বিবরণ না জমা,৬৮ হাজারের বেশি সরকারি কর্মীর বেতন স্থগিত উত্তরপ্রদেশে!!

 সম্পত্তির বিবরণ না জমা,৬৮ হাজারের বেশি সরকারি কর্মীর বেতন স্থগিত উত্তরপ্রদেশে!!

অনলাইন প্রতিনিধি :-ব্যক্তিগত সম্পত্তির হিসাব নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় উত্তরপ্রদেশে ৬৮ হাজার ২৩৬ জন সরকারি কর্মীর বেতন সাময়িকভাবে বন্ধ করে দিল রাজ্য সরকার। যোগী আদিত্যনাথ সরকারের নির্দেশে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।রাজ্য সরকারের মানবসম্পদ (HR) পোর্টালে সমস্ত সরকারি কর্মীকে তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিস্তারিত তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছিল। মুখ্যসচিব এস পি গয়াল জারি করা নির্দেশিকায় জানিয়েছিলেন, ৩১ জানুয়ারির মধ্যে এই তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও বহু কর্মী সেই নির্দেশ মানেননি।
সরকারি তথ্য অনুযায়ী, যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন তৃতীয় শ্রেণির ৩৪,৯২৬ জন, চতুর্থ শ্রেণির ২২,৬২৪ জন, দ্বিতীয় শ্রেণির ৭,২০৪ জন এবং প্রথম শ্রেণির ২,৬২৮ জন কর্মী। রাজস্ব, শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের কর্মীরা এই তালিকায় রয়েছেন।প্রশাসনের স্পষ্ট বার্তা—যতদিন না সংশ্লিষ্ট কর্মীরা সম্পত্তির তথ্য আপলোড করবেন, ততদিন বেতন বন্ধই থাকবে। শুধু তাই নয়, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দিলে বিভাগীয় তদন্ত ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
সরকারের দাবি, কর্মীদের মধ্যে দুর্নীতি রোধ এবং কাজের স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *