মেয়ে সেজে বিয়ে করে পুলিশের জালে প্রতারক
দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১ মার্চঃ সোশ্যাল মিডিয়ার জামানায় একাংশ যুবক যুবতীদের মানসিকতায় অবাঞ্চিত পরিবর্তন নিয়ে বিভিন্ন মহল চিন্তিত। এমনই এক ঘটনা হতবাক করে দিল মোহনপুর গজারিয়া এলাকায়। মেয়ে সেজে পাঁচ বছরের প্রেম। তারপর বিয়ে। বিয়ের ছয় দিনের মাথায় প্রেম ও বিবাহের সব স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। ‘ইশা’ নাম নিয়ে বিবাহ করা ইশার আসল পরিচয় নয়ন দাস।

সোশ্যাল মিডিয়ার অনেক কিছু বিচার না করে প্রেমে পড়ার কি পরিণাম তা ধরা পড়লো এই গজারিয়ার ঘটনা। গজারিয়া এক যুবকের সাথে পাঁচ বছর ধরে প্রেম চলছিল ইশা নামধারী নয়ন দাসের। শেষে বিয়ের পিঁড়িতেবসে।

বিয়ের ৬ দিন পর যুবকের পরিবারের মাধ্যমে প্রকাশ্যে আসে ইশা নামধারী সেই মেয়ে অরুন্ধতী নগর ক্যাম্পের বাজার এলাকার বাসিন্দা সুখ দেবদাসের ছেলে নয়ন দাস। যে দীর্ঘদিন ধরে তরুণীর পরিচয় দিয়ে চলছিল। শনিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই যুবকের পরিবারের তরফে ইশা নামধারী নয়ন দাসকে সিধাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ছেলের পরিবারের দাবি বিয়ের পর আচরণ ও কিছু শারীরিক অসঙ্গতি নিয়ে তাদের সন্দেহ তৈরি হয়। তারপর সত্য সামনে আসে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সিধাই থানার ওসি সঞ্জয় লস্কর জানান, অভিযোগ পেয়ে ইশা নামধারী নয়ন দাসকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।