ভারত বিক্রমে নতজানু পাকবিজয়োল্লাস।
দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী: টি-২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ। দু’দেশের রাজনৈতিক টানা পোড়েনের কারণেই হঠকারী এই সিদ্ধান্ত গোটা বিশ্বের ক্রিকেট মহলে সমালোচনার ঝড় তুলে। রাজনৈতিক ফায়দা তুলতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের সাথে না খেলার সিদ্ধান্ত নেয়। যদিও তা বুমেরাং হয়। ক্রিকেট ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত এবং বড় মাপের আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান। মনস্তাত্ত্বিক এই ক্রিকেট গেমে এতসব নাটকের পর ভারাক্রান্ত প্রায় পাকিস্তান দল আজ পরাস্ত হলো ভারতের কাছে। ব্যাটে-বলে উভয় যুদ্ধেই ভারতের পরাক্রমের সামনে আত্মসমর্পণ করলো পাকিস্তান। কলম্বোয় টি-২০ লীগ পর্যায়ের এই হাই ভোল্টেজ ম্যাচে ভারতের জয় আসে ৬১ রানে। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ১৭৫ রান।
প্রত্যুত্তরে পাকিস্তান ১৮ ওভারে মাত্র ১১৪ রান তুলে সব উইকেট হারিয়ে দুই ওভার বাকি থাকতেই পাক বাহিনীর শোচনীয় পরাজয়ে দেশজুড়ে অকাল দীপাবলি আর উচ্ছ্বাস এর বন্যা বইছে।