মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ভারত-নেপাল বন্ধুত্বগ্রুপের সভাপতি বিপ্লব

 ভারত-নেপাল বন্ধুত্বগ্রুপের সভাপতি বিপ্লব

দৈনিক সংবাদ অনলাইন।। ২৪ ফেব্রুয়ারি।। ভারত ভুটান পার্লামেন্টারি বন্ধুত্ব গ্রুপ তৈরি করা হয়েছে। এই গ্রুপের সভাপতি মনোনীত হয়েছেন রাজ্যের সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দেশের লোকসভা সচিবালয় থেকে অধিকর্তা এলভি রমনা সাংসদ বিপ্লব দেবকে চিঠি দিয়ে এই বিষয়টি জানিয়েছেন। এই গ্রুপে এগারজন সাংসদ রয়েছেন। এরমধ্যে আটজন লোকসভার সাংসদ। বাকিরা রাজ্যসভার সাংসদ। ভুটানের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক বাড়াতে এই গ্রুপ তৈরি করা হয়েছে। আঠারতম লোক সভা পর্যন্ত এই গ্রুপের মেয়াদ থাকবে। রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবকে হরিয়ানা এবং পশ্চিমবঙ্গে বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এছাড়া সাংসদদের বিভিন্ন কমিটিতে রয়েছেন বিপ্লব কুমার দেব। এখন তিনি প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নিবিড় করতে দায়িত্ব পেলেন। বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে গ্রুপে বাকি সাংসদরা হলেন কালাবেন মোহনভাই দেলকার, উমেশনাথ বালয়োগি, রাজাভাউ পরাগ প্রকাশ ওয়াজে, আজেন্দ্র সিং লোধি, ডঃ কিরসন নামদেও, লুমবরম চৌধুরী , ভারত সিং কুশবাহ, রাজথি এলিয়েস সাল্মা, এ ডি সিং এবং উদয়নরাজে ভোষলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *