বিশাখাপত্তনম থেকে দিল্লিগামী ইন্ডিগো বিমানের ইঞ্জিন বিকল!!
অনলাইন প্রতিনিধি :-ফের ইঞ্জিন বিকল বিমানের ৷ ইন্ডিগোর বিমানের জরুরি অবতরণ করানো হল দিল্লি বিমানবন্দরে ৷ জানা গিয়েছে, ইঞ্জিন বিকল হওয়ার জেরেই শনিবার বিশাখাপত্তনম থেকে দিল্লিগামী ইন্ডিগো'র একটি বিমান দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ৷ শনিবার সকাল সাড়ে ১০ টার পর বিমানবন্দরে 'পূর্ণ জরুরি অবস্থা' ঘোষণা করা হয়। বিমানে থাকা সকল যাত্রীই নিরাপদে রয়েছেন ৷ কোনও ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি বলে জানা গিয়েছে ৷