বিমানে বোমাতঙ্ক
দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী: বোমাতঙ্কে কলকাতা বিমানবন্দরে আটকে পড়ল শিলংগামী একটি বিমান। বিমানে বোমা রাখা হয়েছে। এমন একটি হাতে লেখা চিরকূট পাওয়ার পর আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গেই ইন্ডিগো ফ্লাইট সিক্স ই ৭৩০৪’কে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। পরবর্তী সময় ওই হুমকি ভুয়া বলে প্রকাশ পায়। স্ট্যান্ডার্ড প্রটোকল মেনে বিমানটিতে তন্নতন্ন করে তল্লাশি চালিয়েও কোনো বোমা পাওয়া যায়নি। প্রায় চার ঘণ্টা বিলম্বের পর বেলা ১টা বেজে ৩৩ মিনিট নাগাদ বিমানটি শিলংয়ের উদ্দেশে উড়ে যায়। বিমানটি উড্ডয়নের ঠিক ১৫ মিনিট আগে ফ্লাইটের শৌচাগার থেকে চিরকূটটি উদ্ধার করেন জনৈক ক্রু সদস্য। উঠে পড়া যাত্রীদের নামিয়ে তারপর তল্লাশি চালানো হয়।