বিধানসভা নির্বাচনের আগে একাধিক পদ ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা!!
দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ২৫ মার্চঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক সরকারি বোর্ড, কমিটি, কাউন্সিল ও সংস্থার পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের পরেই রাজ্য প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, মুখ্যমন্ত্রীর দফতর থেকে পাঠানো চিঠি অনুযায়ী— তিনি (মমতা) অবিলম্বে বিভিন্ন পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং সংশ্লিষ্ট দফতরগুলিকে সেই ইস্তফা গ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শুধু তালিকাভুক্ত পদই নয়, তালিকার বাইরে যদি কোনও সংস্থা বা কমিটিতে তাঁর নাম থেকে থাকে, সেখান থেকেও ইস্তফা গ্রহণের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
