রবিবার | ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বিএলএ-দের নিয়ে কড়া নির্দেশ দিলেন মমতা

 বিএলএ-দের নিয়ে কড়া নির্দেশ দিলেন মমতা

কলকাতা অফিস, ১৪ ফেব্রুয়ারী: ফের বিএলএদের নিয়ে বৈঠক করে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতের দিকে দলের কাউন্সিলার এবং বিএলএদের নিয়ে বৈঠকে তিনি বলেছেন, যাদের ম্যাপিং হয়নি তাদের বিষয়টি ভালো করে দেখতে হবে। এলাকায় কারও যদি শুনানি না হয়ে থাকে, তাদের শুনানি করাতে হবে। নতুন ভোটারদের নাম যেন বাদ না যায় সেই দিকে নজর দিতে বলেছেন তৃণমূল সুপ্রিমো। রাজ্যের প্রতিটি বুথের প্রতিটি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী। বারেবারেই তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। আগেও বিএলএদের নিয়ে বৈঠক করে একই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী- ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুনানি প্রক্রিয়া চলছে। ১৪ তারিখ সেই শুনানি প্রক্রিয়া শেষ হবে। তার আগে বিএলএ-২ দের বাড়ি বাড়ি ঘুরতে বলেছেন মমতা। এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলের অভিযোগ, বেছে বেছে মহিলাদের টার্গেট করা হচ্ছে! মাইক্রো অবজারভাররা ইআরওদের উপর নজরদারি করছেন। বিজেপির ইশারায় বৈধ ভোটার বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে একাধিক অভিযোগ তোলা হয়েছে। এই আবহের মধ্যে ফের তৃণমূলনেত্রীর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *