বাণিজ্য চুক্তি ইস্যুতেমার্কিন প্রীতি নিয়ে মোদিকে আক্রমণে রাহুল
দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী: ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা তাক করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুধু কেন্দ্রীয় সরকারকেই নয়, সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফের বলেছেন, তিনি বাণিজ্য চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা করেছেন। ভারতের কৃষকদের তিনি বেচে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে।
মঙ্গলবার ভোপালে ‘কিষান মহাচৌপল’-এ এসে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
এ দিন রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেন, মার্কিন সুপ্রিম কোর্টের রুলিং আসার পর হিম্মত থাকলে আপনি ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করুন। পরক্ষণেই
মধ্যপ্রদেশে কিষান মহাচৌপল-এ বক্তব্য রাখছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার। পিটিআই রাহুল বলেন, কিন্তু নরেন্দ্র মোদি তা করবেন না।
রাহুল বলেন, ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি আমাদের দেশের কৃষক স্বার্থবিরোধী। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চাপে তিনি (মোদি) তা করতে রাজি হয়েছেন। কেননা, ইপস্টেইনস ফাইলস এবং শিল্পপতি গৌতম আদানি। রাহুল গান্ধী প্রশ্ন করেন, বাণিজ্য চুক্তি সম্পাদন করার আগে কি ক্যাবিনেটের অনুমোদন করিয়ে নেওয়া হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, নীতীন গড়কড়ি প্রমুখ কি জানেন এই চুক্তির বিষয়ে।
রাহুলের মতে, এটি কোনো চুক্তিই নয়, আসলে এটি করে ভারতের কৃষকদের বুকে ছুড়ি মারা হয়েছে। এই চুক্তির মাধ্যমে দেশের কৃষি, তথ্য, বস্ত্রশিল্প আমদানি ক্ষেত্রকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। এগুলির সাথে সমঝোতা করেছে কেন্দ্রীয় সরকার।
এদিনও রাহুল গান্ধী প্রাক্তন সেনা প্রধান জেনারেল নারাওয়ানের উদ্ধৃতি দিয়ে বলেন, যুদ্ধটা ছিল পুরোপুরি রাজনৈতিক। সেনাদের কোনো সিদ্ধান্ত ছিল না।
অন্যদিকে, এদিন কিষান মহাচৌপালে হাজির ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভীরুতার পরিচয় দিয়েছেন। দেশকে পরোপুরি বন্ধক দিয়ে রেখেছে বিজেপি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে।
শ্রীখাড়গে বলেন, চুক্তি হয় ২ সমপর্যায়ের দেশের মধ্যে। কিন্তু ইন্দো-মার্কিন চুক্তির ক্ষেত্রে কি হলো- মার্কিন যুক্তরাষ্ট্র কর বৃদ্ধির হুমকি দিয়ে চুক্তি করিয়ে নিল। এটা তো কোনো মতেই মানা হবে না। কংগ্রেস এর তীব্র বিরোধিতা করবে।