অনলাইন প্রতিনিধি,ঢাকা:-গত দেড়বছর ধরে চরম রাজনৈতিক টানাপোড়ন ও হিংসার পর অবশেষে বাংলাদেশে ফের গণতন্ত্রের যাত্রা শুরু হলো।
প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের এখতিয়ার নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এ সুবাদে দলীয় প্রধান হিসাবে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দল হিসাবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। বৃহস্পতিবার দেশের ইতিহাসে প্রথম আওয়ামী লীগ বিহী নির্বাচন প্রত্যক্ষ করলো দেশের মানুষ। গড়ে ভোট প্রদানের হার ছিল ৬২ শতাংশ।