মঙ্গলবার | ০৩ মার্চ ২০২৬

পাকিস্তানে ভয়ঙ্কর হামলা, তালিবানরা তছনছ করে দিল নূর খান বেস!!

 পাকিস্তানে ভয়ঙ্কর হামলা, তালিবানরা তছনছ করে দিল নূর খান বেস!!

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ২ মার্চ : পাকিস্তানে বড়সড় হামলা চালালো আফগানিস্তান। তালিবানের প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, তারা পাকিস্তানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে সফলভাবে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে নাকি রয়েছে পাকিস্তানের মূল সামরিক ঘাঁটি নূর খান বেসও। তালিবানের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এটা পাক হামলারই প্রত্যাঘাত। পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাবেই এই পাল্টা আঘাত। তালিবানরা দাবি করেছে, তারা নূরখান এয়ার বেস সহ কোয়েটার টুয়েলভ কর্পসের সদর দফতর, খাইবার পাখতুনখোয়ার মুহাম্মদ এজেন্সি এলাকা, ঘেলানি সামরিক ঘাঁটি প্রভৃতি এলাকা
তাঁরা সরাসরি হামলা করে গুঁড়িয়ে দিয়েছে। তালিবানরা সাফ বলে দিয়েছে, পাকিস্তান যদি তাদের আকাশসীমা লঙ্ঘন করে বা আবার কোনও আক্রমণাত্মক পদক্ষেপ নেয়,তাহলে তারা কঠোর এবং প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে। যদিও এই দাবির বিষয়ে পাকিস্তান এখনও কিছু জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *