মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

পঞ্চায়েত ভোটে দাঁড়াতে তিন সন্তানের ‘বাধা’, প্রধান হওয়ার লোভে নিজের সন্তানকে খু*ন অভিযুক্ত যুবক!!

 পঞ্চায়েত ভোটে দাঁড়াতে তিন সন্তানের ‘বাধা’, প্রধান হওয়ার লোভে নিজের সন্তানকে খু*ন অভিযুক্ত যুবক!!

অনলাইন প্রতিনিধি:-মহারাষ্ট্রে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার শর্ত পূরণ করতে গিয়ে মর্মান্তিক অপরাধের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশের দাবি, দুইয়ের বেশি সন্তান থাকলে পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানো যায় না—এই নিয়মই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল এক শিশুর জীবনে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্র–তেলঙ্গানা সীমান্ত লাগোয়া নান্দেড় জেলার মুখেড় তালুকের কেরুর গ্রামের বাসিন্দা ওই যুবকের দুই কন্যা ও এক পুত্র ছিল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার প্রবল আগ্রহ ছিল তাঁর। কিন্তু তিন সন্তান থাকায় নিয়ম অনুযায়ী তিনি নির্বাচনে দাঁড়াতে পারতেন না। সেই বাধা সরাতেই ভয়াবহ সিদ্ধান্ত নেন বলে অভিযোগ।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত ২৯ জানুয়ারি তিনি এক কন্যাকে মোটরবাইকে করে তেলঙ্গানার নিজ়ামাবাদ জেলায় নিয়ে যান। অভিযোগ, সেখানে একটি খালে শিশুটিকে ফেলে দিয়ে তিনি পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা খালে ভাসতে থাকা দেহ দেখে পুলিশে খবর দেন। শিশুটির ছবি বিভিন্ন থানায় পাঠানো হলে তা কেরুর গ্রামে পৌঁছোয় এবং সেখানকার বাসিন্দারা শিশুটিকে শনাক্ত করেন।এর পরই পুলিশ অভিযুক্তের বাড়িতে হানা দেয়। জানা যায়, তাঁর এক সন্তান দু’দিন ধরে নিখোঁজ ছিল। সন্দেহের ভিত্তিতে যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরার মুখে তিনি নাকি স্বীকার করেন, পঞ্চায়েত প্রধান হওয়ার বাসনাতেই তিনি এই পরিকল্পনা করেছিলেন। এমনকি অভিযোগ উঠেছে, বর্তমান পঞ্চায়েত প্রধান তাঁর এক সন্তানকে দত্তক নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যাতে তিনি নিয়মের মধ্যে পড়েন।কিন্তু তাতেও রাজি না হয়ে তিনি খুনের পথ বেছে নেন।পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার পূর্ণ তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *