অনলাইন প্রতিনিধি :-১ লা জুলাই সারা দেশের সাথে রাজ্যেও চালু হচ্ছে নতুন ফৌজদারি আইন। সেই উপলক্ষে সোমবার আগরতলা পশ্চিম মহিলা থানায় এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ফৌজদারি আইনে যে যে সংশোধন করা হয়েছে এবং যেগুলি মেনে চলা হবে সেগুলি হল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষয় অধিনিয়াম। এদিন পশ্চিম মহিলা থানায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে সহ অন্যান্য পুলিশ অফিসাররা। নতুন আইন সম্পর্কে পুলিশ আধিকারিকদের অবহিত করতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী কিছুদিন এ ধরনের কর্মসূচি বিভিন্ন থানা পর্যায়ে সহ বিভিন্ন জায়গায় করা হবে বলে জানান পশ্চিম ত্রিপুরা জেলার এসপি কিরণ কুমার কে।
- Dainik Digital in ত্রিপুরা খবর
নতুন ফৌজদারি আইন বাস্তবায়নে কর্মসূচি!!
Leave a Comment