সোমবার | ১৬ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের শপথে ভারতের প্রতিনিধি বিড়লা

 তারেক রহমানের শপথে ভারতের প্রতিনিধি বিড়লা

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী: বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ঢাকায় শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। রবিবার বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বাংলাদেশের সংসদীয় নির্বাচনে রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এক অসাধারণ জয় এনে দেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ‘এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের প্রতি জোর দেয় যা দুটি দেশের নৈকট্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

এতে বলা হয়েছে, একটি অভিন্ন ইতিহাস, সংস্কৃতি এবং পারস্পরিক শ্রদ্ধার দ্বারা ঐক্যবদ্ধ প্রতিবেশী হিসাবে, ভারত তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারের হাত ধরে বাংলাদেশের উত্তরণকে স্বাগত জানায়, যার দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ জনগণের বিপুল সমর্থন পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *